রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর আগামী ৩০ এপ্রিল অবসরের কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর আগামী ৩০ এপ্রিল অবসরের কথা ছিল। কিন্তু তাঁর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিল শাহের দফতর। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গের ডিজি বদল করেছিল কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁর জায়গায় নতুন ডিজিপি করা হয়েছিল সিদ্ধিনাথ গুপ্তকে। সেই সঙ্গেই বদল করা হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার, রাজ্যের এডিজি এবং ডিজি (কারা) পদের আধিকারিকদের। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকেও বদলি করেছিল কমিশন। মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্তকে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয় সংঘমিত্রা ঘোষকে। এরপরেও এক ঝাঁক পুলিশ আধিকারিকদের বদলি করে কমিশন।

১৯৯২ ব্যাচের আইপিএস সিদ্ধিনাথ গুপ্ত। হিসেবমতো আগামী ৩০ এপ্রিল তাঁর অবসরের কথা ছিল। কিন্তু এক্ষুনি অবসর নিচ্ছেন না তিনি। তাঁর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিদ্ধিনাথের চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রস্তাবে সম্মতি মিলতেই জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (Death cum Retirement benefits) আইনের বিধানে সিদ্ধিনাথের চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হল। সোমবার রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার কাছে চিঠি দিয়ে এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

এই রদবদল প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছিল, রাজ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতেই আমলা এবং পুলিশস্তরে রদবদল করা হয়েছে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট পড়েছে ৯৩ শতাংশের কাছাকাছি। মোটের উপরে সেই নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই মিটেছে বলে জানিয়েছে কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও গন্ডগোলের অভিযোগ পাওয়া যায়নি। কোথাও কোনও মৃত্যুর খবর নেই। বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগেই ডিজিপি সিদ্ধিনাথের চাকরির মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্র। রবিবার (২৬ এপ্রিল) মধ্যরাত থেকেই শুরু হয়েছে রদবদল। রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করা হয়েছে। এমনকি কমিশন স্পষ্টভাবে জানিয়েছিল, যাঁদের অপসারণ করা হচ্ছে, তাঁদের আর নির্বাচন সংক্রান্ত কাজে নিয়োগ করা হবেনা। তবে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশনের এত সক্রিয়তা কেন, এখন তা নিয়েই প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল।

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর