আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট দিতে দলে দলে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, কাটোয়া স্টেশনে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি: নাগরিক কর্তব্য হিসেবে ভোটাধিকার প্রয়োগের প্রবণতা, ভোট দেওয়ার উদ্দেশ্যে ভিন রাজ্যে থেকে দলে দলে রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দলে দলে ট্রেনে থেকে নামছেন পরিযায়ীরা। যাঁরা বছরের বিভিন্ন সময়ে ভিন রাজ্যে কাজে যান। তাঁরাও ভোটের আগেই বাড়িতে ফিরছেন। কাটোয়া নেমে সেখান থেকে বাস বা অন্যান্য যানবাহনে চেপে চলে যাচ্ছেন নিজেদের গ্রামে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ঝাউডাঙা গ্রামে নিজের বাড়িতে ফিরেছেন বহু শ্রমিক। সূত্রের খবর, এই গ্রামের অধিকাংশ বাসিন্দা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন। এই গ্রামের প্রায় ৬০০-৭০০ জন বাসিন্দা পরিযায়ী শ্রমিক।

তাঁদের মধ্যে অনেকেই ভোট দেওয়ার জন্যে বাড়িতে ফিরেছেন। বাকিরা ভোটের আগেই বাড়ি ফিরে আসবেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দা রা। এই বিষয়ে একজন জানিয়েছেন, তিনি পরিযায়ী শ্রমিক। সারা বছর কর্মসূত্রে বাইরে থাকেন। ভোট দেওয়া সকলের অধিকার। তাও বাড়ি ফিরেছেন। পাশাপাশি সকলের একই কথা, ভোট দেওয়া দেশের নাগরিক হিসেবে তাঁদের অধিকার। তাই ভোট দিতে বাড়ি ফিরেছেন, ভোট দেওয়া হয়ে গেলে কাজে ফিরে যাবেন। আর দীর্ঘদিন পরে বাড়ির ছেলেকে ফিরে পেয়ে খুশি হয়েছেন তাঁদের বাড়ির সদস্যরা। কিন্তু আনন্দ ক্ষণস্থায়ী। জানা যাচ্ছে, ভোটপর্ব মিটলেই কাজের সন্ধানে ভিন দেশে পাড়ি দেবেন তাঁরা। আবার কবে ফিরবেন তা জানা নেই। তবে রাজ্যে সরকার গঠন করবে কোন সরকার?

সেই বিষয়ে শ্রমিকদের দাবি, যে দলই সরকার গঠন করুক না কেন, রাজ্যে যেন স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা করা হয়। যাতে তাঁদের পেটের টানে পরিবার ছেড়ে ভিন রাজ্যে যেতে না হয়। যাতে নিজের রাজ্যেই পরিবারের সঙ্গে আনন্দ করে বাঁচতে পারেন তাঁরা। এদিকে ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ আসনে ভোটপর্ব মিটেছে। আর ভোট শেষেই মালদা থেকে দলে দলে পরিযায়ী ফিরে যাচ্ছেন ভিনরাজ্যে। নিজ নিজ কর্মস্থলে কিংবা কাজের সন্ধানে। গতকাল রবিবার রাতে এমনই ছবি ধরা পড়েছে মালদার বামনগোলা ব্লকের ১২ মাইল এলাকায়। এদিন ১২ মাইল থেকে পরপর ১৫টি বাস ছাড়ে ভিন রাজ্যের উদ্দেশ্যে প্রতিটি ছিল হায়দরাবাদ । আর প্রতিটি বাসেই ছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের মধ্যে কারও বাড়ি মালদার বামনগোলা ব্লক কিংবা হবিবপুর ব্লকে। তারা প্রত্যকেই ব্যাগপত্র বোঝাই করে বাসে চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন।

Published by:

Share Link:

More Releted News:

‘আপনাদের কথা দিচ্ছি…’, রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ