এই মুহূর্তে

নাম বাদ দিয়ে ভোট চাইছেন? আরামবাগের বিজেপি প্রার্থীকে কড়া প্রশ্ন ভোটারদের

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। আর সেখানেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল আরামবাগ বিধানসভা কেন্দ্র। কারণ গত নির্বাচনে ভোট দিয়েছিলেন। অথচ এখন এসআইআরের তালিকায় ‘বিচারাধীন’ হয়ে রয়েছেন।

এদিকে নির্বাচন কমিশন ২০০’‌র বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে বাংলায়। যাতে নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন করা যায়। সেখানে কীভাবে তাঁরা ভোট দেবেন? প্রচারে গেলে বিজেপি প্রার্থীর উদ্দেশে এমনই প্রশ্ন করেন ভোটাররা। আর তাতেই বেশ বিড়ম্বনায় পড়ে গিয়েছেন আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। তাই বেশিদূর না এগিয়ে সেখান থেকে সরে পড়েন বলে সূত্রের খবর। কারণ এসআইআর প্রক্রিয়া নিয়ে জনগণের ক্ষোভ নিজের চোখে দেখে এলেন বিজেপি প্রার্থী। তবে পুলিশ আটকে দেওয়ায় বাদ পড়া ভোটাররা আর বেশি প্রশ্ন করতে পারেননি বলে অভিযোগ।

অন্যদিকে নিজের বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। আর সেখানেই চাপে পড়ে গেলেন আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। এই গ্রামের ভোটার শেখ হাসিবুল। তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এখন বাড়িতে এসেছেন। তাঁর দাবি, পরিবারের তিন সদস্য এসআইআরের তালিকায় এখনও বিচারাধীন হয়ে রয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া নিয়ে আশঙ্কায় তৈরি হয়েছে। তথ্যগত অসংগতির জন্য সবার হিয়ারিংয়ের নোটিস আসে। সেখানে প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হন শুনানিতে। কিন্তু এখনও তাঁরা বিচারাধীন।

এছাড়া এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট হয়েছিল! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। দু’‌ঘণ্টা পর অবশ্য ঠিক হয়েছে বলে খবর। এই আবহে তালিকা প্রকাশের ঘোষিত সময়সীমার পর ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্যে অর্ধেকের বেশি বুথে বিচারাধীনদের কোনও তালিকাই প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। আর ভোটার শেখ হাসিবুল বলেন, ‘‌আমার নিজের নামেও নোটিস আসে। শুনানিতে গিয়ে নথি জমা দিতে তালিকায় নাম ওঠে। তবে বয়স্কা মা, বউদি ও এক ভাইয়ের স্ত্রীর নাম এখনও বিচারাধীন রয়েছে। এদিন বিজেপি প্রার্থী আমাদের গ্রামে প্রচারে ভোট চাইতে আসতেই প্রশ্ন করি, নাম বাদ দিয়ে ভোট চাইছেন? উত্তর দেননি।’‌ তবে আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সাফাই, ‘‌প্রচার সঙ্গীদের প্রশ্ন করেন ওই ভোটার। আমার সঙ্গে সরাসরি কথা হয়নি। এসআইআরের কাজ করছে নির্বাচন কমিশন। এখানে বিজেপির কোনো সম্পর্ক নেই।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

মালদায় বিএসএফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

‘বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ’, SIR নিয়ে সুর চড়ালেন শাহ

ফের মেট্রো বিভ্রাট! ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন থমকে কালীঘাট স্টেশনে,ভোগান্তিতে যাত্রীরা

করিমপুরে প্রচারে জোর তৃণমূলের, গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে অভিনেতা সোহম

তৃণমূলের অভিযোগে সিলমোহর, স্ত্রী বিজেপি নেত্রী হওয়ায় স্বামী পুলিশ পর্যবেক্ষককে সরাল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ