মালদায় বিএসএফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের মধ্যেই ফের এক অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা জেলায়। হবিবপুর থানার অন্তর্গত সীমান্তবর্তী কেদারিপাড়া এলাকায় এক বাংলাদেশি নাগরিককে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলের দিকে সীমান্তের কাছাকাছি এলাকায় টহলদারি চালানোর সময় জওয়ানদের নজরে আসে ওই ব্যক্তি। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন।

আরও পড়ুন: করিমপুরে প্রচারে জোর তৃণমূলের, গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে অভিনেতা সোহম

ধৃত ব্যক্তির নাম প্রদীপ বালা (৩৯)। তিনি বাংলাদেশের মকসুদপুর থানার উজানি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে শুক্রবার বিকেলে বিএসএফ ওই ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করে। শনিবার তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার পর গোটা ঘটনার উপর ভিত্তি করে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ প্রশাসন।

কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন, তাঁর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, বা কোনও চক্র এর পিছনে সক্রিয় রয়েছে কি না-এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে