অর্জুনের ‘নির্দেশে’ তৃণমূল কর্মীদের লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর! উত্তপ্ত ভাটপাড়া

এই অশান্তির জন্য সাংসদ অর্জুন সিংকেই দায়ী করেছেন পুরপ্রশাসক গোপাল রাউত

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজির মূর্তিতে মাল্যদান করাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া। রবিবার নেতাজি জন্ম-জয়ন্তীকে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা মূর্তিতে মাল্যদান করতে যান। অভিযোগ তখনই বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তখনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে কটুক্তি করতে থাকেন অর্জুন। সঙ্গেই নিজে আগে নেতাজির মূর্তিতে মালা দেবেন বলে তৃণমূল কর্মীদের লাঠিপেটা করতে নির্দেশ দেন কেন্দ্রীয় বাহিনীকে, অভিযোগ শাসকদল সূত্রে। রাজনৈতিক মহলের মন্তব্য, ভাটপাড়া নিজের চরিত্র বদলাতে পারেনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতেও অশান্তি অব্যাহত।

তৃণমূলের তরফে অভিযোগ রবিবার সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাজির মূর্তিতে মাল্যদান করতে যান ভাটপাড়ার পুরপ্রশাসক গোপাল রাউত। কিন্তু তার আগেই এলাকায় বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হন সাংসদ অর্জুন সিং। তৃণমূল কর্মীদের সরাতে লাঠিপেটাও করানোর নির্দেশ দেন অর্জুন। এর ফলে উত্তপ্ত ভাটপাড়া। ঘটনাস্থলে হাজির র‍্যাফ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এই অশান্তির জন্য সাংসদ অর্জুন সিংকেই দায়ী করেছেন পুরপ্রশাসক গোপাল রাউত।

এই বিষয়ে অর্জুনকে কটাক্ষ করেছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেছেন, ‘অর্জুন সিং রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ওনার আর কোনও ভূমিকা নেই। তাই অশান্তি করে খবরের শিরোনামে আসতে চাইছেন। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই দেখতে পাবে এই ঘটনার জন্য দায়ী কে। অর্জুন সিং-এর ব্যবহারে ক্ষুদ্ধ সাধারণ মানুষ তাই তারাই প্রতিবাদ জানাচ্ছে।’

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে