লক্ষ্মীবারেই পদ্মে প্রত্যাবর্তন অর্জুনের, আসছেন মঙ্গল পান্ডে

বঙ্গ বিজেপি সূত্রে খবর আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ১৪ মার্চ আবারও হাতে পদ্ম তুলে নিতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: খনার বচন বলে, মঙ্গলে উষা বুধে পা, যেথা খুশি সেথা যা। অর্থাৎ মঙ্গল বুধের মিলনক্ষণ ভোররাতে বাড়ি থেকে কোনও উদ্দেশ্য নিয়ে যাত্রা করলে সেই উদ্দেশ্য সফল হবেই হবে। যদিও অর্জুন সিং বুধ ভোরে ফুল বদল করছেন না। তাঁর ফুলবদলের সম্ভাবনা আগামিকাল গুরুবারে। মানে বৃহস্পতিবারে। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে বাহুবলী নেতা অর্জুন সিং(Arjun Singh) কার্যত তৃণমূলের(TMC) আদ্যিকালের নেতা। বাম জমানাতেও তিনি হার্মাদদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজ সংগঠনের মাধ্যমে ভোটে হয়ী হয়েছেন ভাটপাড়া থেকে। উনিশের ভোটের ঠিক আগে সেই অর্জুনই পা বাড়ান বিজেপির দিকে। টিকিটও পেয়ে যান লোকসভা নির্বাচনের জন্য। জিতেও যান। কিন্তু একুশের ভোটের পরে সেই অর্জুনই পাল্টি খেয়ে ফিরে আসেন তৃণমূলে। ভেবেছিলেন ২৪’র ভোটের টিকিট পাবেন। কিন্তু সেই হিসাব মেলেনি। তৃণমূল তাঁকে টিকিটই দেয়নি আসন্ন লোকসভা নির্বাচনে(General Election 2024) লড়াই করার জন্য। আর তারপরে পরেই আবারও পাল্টি বাহুবলীর। বঙ্গ বিজেপি(Bengal BJP) সূত্রে খবর আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ১৪ মার্চ আবারও হাতে পদ্ম তুলে নিতে চলেছেন অর্জুন।

সূত্রের দাবি, আগামিকাল সকালেই দিল্লি থেকে কলকাতায় আসছেন বাংলার জন্য বিজেপির দলীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে। তাঁর উপস্থিতিতেই বিজেপির কার্যালয়ে ঘটতে চলেছে অর্জুনের পদ্মে প্রত্যাবর্তন। খুব সম্ভবত বিজেপি এবারেও তাঁকে ব্যারাকপুর(Barracpur Constituency) থেকেই প্রার্থী করতে চলেছে। যদিও সমীক্ষকদের দাবি, অর্জুন এবার বিশেষ সুবিধা করে উঠতে পারবেন না। কেননা তঁর নিজস্ব সংগঠনে তৃণমূল অনেক আগেই ধস নামিয়ে দিয়েছে। তাঁর অনুগামীদের অনেকেই এখন জোড়াফুলে। তাঁরা সম্ভবত তৃণমূলেই থেকে যাচ্ছেন। তাঁরা আর ফুলবদল করছেন না। আবার ব্যারাকপুরে বিজেপির নিজস্ব সংগঠনও কার্যত তলানিতে। তাছাড়া এবারে আর উনিশের মতো মোদি হাওয়া নেই, যে অর্জুন ঢ্যাং ঢ্যাং করে জিতে যাবেন। সব থেকে বড় কথা অর্জুনকে নিয়ে এলাকাবাসীর মধ্যে যে ভয়-ভীতি-সমীহ ছিল তা এখন অনেকাংশেই ফিকে হয়ে গিয়েছে। আর তাই বিজেপিকে ব্যারাকপুর থেকে অর্জুনকে প্রার্থী করলেও তাঁর জয়ের সম্ভাবনা কিন্তু প্রশ্নের মুখে। সব থেকে বড় কথা ব্যারাকপুরের মধ্যেই বিজেপিতে একটি শক্তিশালী অর্জুন বিরোধী গোষ্ঠী আছে। তাঁরা অর্জুনের এই প্রত্যাবর্তন ও বিজেপির টিকিট প্রাপ্তিকে ভাল চোখে দেখছেন না। সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে বেশ তীব্র ভাবেই যে বিজেপির অর্জুন বিরোধী ভোট চলে যাবে তৃণমূলে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ