আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, অভিযোগ অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি, নোয়াপাড়া : গণনার দিন জালিয়াতি হতে পারে। কম্পিউটার হ্যাক করে ফলাফল পরিবর্তন করা হতে পারে। ফলপ্রকাশের আগে এমনই বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপি নেতা অর্জুন সিংকে। তিনি অভিযোগ করে বলেছেন, কন্ট্রাকচুয়াল কর্মীদের এই কাজে নিযুক্ত করা হয়েছে। যাতে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া যায়।

তার দাবি, উত্তর ২৪ পরগনায় বিজেপি ২৬ টি আসন জিতবে। বিজেপির ফল এবার ভালো হবে। সেই কারণেই পরিকল্পনা করে কম্পিউটার হ্যাক করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ এনে ফের খবরে শিরোনামে অর্জুন সিং। রাজীব কুমারকে হ্যাকার বলেও অভিযোগ করেছেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, ডেটাএন্টির ক্ষেত্রে কন্ট্রাকচুয়ালদের ঢুকিয়ে ভোট লুটেরও চেষ্টা করা হবে। বিজেপি সবদিক থেকে রোখার চেষ্টা করবে। নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে কোনও কন্ট্রাকচুয়াল কর্মী ডেটা এন্ট্রিতে নিযুক্ত থাকতে পারবে না,সেখানে কিভাবে এরা নিযুক্ত থাকছে গণনা দিন! প্রশ্ন তুলছেন অর্জুন সিং।

ভোটের দিন সকল প্রার্থী ও এজেন্টদের সতর্ক থাকার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গণনার পরে তথ্য তোলার সময় সমস্যা করা হতে পারে। সঠিক তথ্য উঠল কিনা সেটা দেখতে হবে। তারজন্য সকল এজেন্টদের খুব সতর্ক থাকতে হবে। এবার তৃণমূলের বিরুদ্ধে সেই একই ধরনের অভিযোগ করলেন অর্জুন সিং। ভোটগণনার আগেই অশান্ত হয়ে উঠেছে নোয়াপাড়া। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সিসিটিভিতে ধরা পড়েছে গুলি করার সেই ছবি। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। 

Published by:

Share Link:

More Releted News:

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে শুট আউট ,তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ