কলাগাছিয়া কাণ্ডে ধৃত আহতের দাদা

ওই দিন রাতে সুরজের কাঁধে গুলি লাগে। জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। হাসপাতালেই ভর্তি র‍য়েছেন ওই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাতে কলাগাছিয়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। দক্ষিণ ২৪ পরগণার ঠাকুরপুকুর এলাকার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। এই ঘটনায় রবিবার ধরা পড়ল মূল অভিযুক্ত। কে অভিযুক্ত, তা জানার পর এলাকায় নতুন করে ছড়িয়েছে চাঞ্চল্য।

আহতের বাম সুরজ রায়। বয়স ২৭। দক্ষিণ ২৪ পরগণার ঠাকুরপুকুরের আশুতি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সারদা দেবী নগরের ঘটনা। রাতে গুলি (Fire) করা হয় সুরজকে। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। গুলিবিদ্ধ যুবকের মায়ের অভিযোগ, রাতে খাওয়ার পর কেউ বা কারা তাঁর ছেলেকে ফোন করে বাইরে ডাকে। এরপর তাঁর ছেলে বাড়ি থেকে বেরিয়ে কলাগাছিয়া মেন রোডের দিকে যান। তারপরেই গুলি করা হয় তাঁকে। এই ঘটনার পর অভিযোগ জানানো হয়, স্থানীয় থানায়। ঘটনার তদন্তে নেমেছিল আশুতি কালীতলা থানার পুলিশ।

ওই দিন রাতে সুরজের কাঁধে গুলি লাগে। জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস (NRS) হাসপাতালে (Hospital)। হাসপাতালেই ভর্তি র‍য়েছেন ওই যুবক। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত এক ব্যক্তির গাড়ি চালান সুরজ।

এই ঘটনায় জখম যুবকের প্রতিবেশী অভিযোগ দায়ের করেন স্থানীয় থানায়। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে পুলিশ (Police)। ওই অভিযুক্ত আহতেরই দাদা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে গুলি তা জানতে চাওয়া হচ্ছে। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত তা নিয়েও জেরা করা হচ্ছে। ধৃতকে তোলা হবে আদালতে। ধৃতের পরিচয় জানার পর এলাকায় নতুন করে ছড়িয়েছে চাঞ্চল্য।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?