প্রেমের নামে লজ্জা! অডিও ভাইরাল করার হুমকি দিয়ে লাগাতার ধর্ষণ করে গ্রেফতার প্রেমিক

বনগাঁর গোপালনগর থানার ন’হাটা এলাকার ঘটনা। অভিযুক্ত যুবক দিলীপ সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি গোপালনগর থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবতীর সঙ্গে প্রেম, থুড়ি প্রেমের নামে ফাঁদ। নিজেদের কথোপকথনের অডিও রেকর্ড করেছিল ‘ভুয়ো প্রেমিক’। তারপর ফোনের সেই অডিও ক্লিপ (Audio Clip) ভাইরাকরার হুমকি দিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ করেছে। আপাতত পুলিশের জালে ধরা পড়ে শ্রীঘরে যুবক। সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

বনগাঁর গোপালনগর থানার নহাটা এলাকার ঘটনা। অভিযুক্ত যুবক দিলীপ সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি গোপালনগর থানা এলাকায়। অভিযোগ, কয়েক মাস আগে অভিযুক্ত তার পাশের পাড়ারই এক যুবতী সঙ্গে ফোনে আলাপ জমায়। আর তারপর প্রেম নিবেদন করে। বেশ কয়েক মাস চলে প্রেমালাপ। এরপর যুবতীকে ফোনে দৈহিক সম্পর্কের জন্য জোর করে অভিযুক্ত। নাকচ করে দেয় প্রেমিকা। অভিযোগ, তারপরেও বারবার চাপ দিতে থাকে যুবক। বাধ্য হয়ে তার নম্বর ব্লক করে দেন যুবতী। প্রেমের সম্পর্কেও টানেন ইতি।

অভিযোগ, এরপরেই অভিযুক্ত যুবক সোজাসুজি চলে আসে যুবতীর বাড়িতে। ফোনের রেকর্ডিং শুনিয়ে তা ভাইরাল (Viral) করার হুমকি দিতে থাকে। শুধু তাই নয়, একাধিকবার ধর্ষণ করে বলেও অভিযোগ। আর তারপরে হাতিয়ে নেয় বাড়ির টাকা। আরও অভিযোগ, যুবতীর বাড়িতে সবসময় নজর রাখত অভিযুক্ত। আর বাড়িতে যুবতী একা ঘরে ঢুকে ধর্ষণ করত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতী এই ঘটনা কাকে জানাতে পারছিলেন না লজ্জা ও ভয়ে। মানসিক অবসাদ গ্রাস করেছিল তাঁকেগত ২ দিন আগে যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবতীকে দিন দিন মানসিক অবসাদে ভুগতে দেখে সন্দেহ হয় বাড়ির লোকেদের। জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়েন যুবতী। তারপরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোপালনগর থানার পুলিশ রবিবার গ্রেফতার করে অভিযুক্তকে। সোমবার তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের