মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগে গ্রেফতার ১

তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়, বেশ কিছু মাওবাদী পোস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাওবাদী (MAOIST) পোস্টার ছাপানোর অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে গত সোমবার রাতে পুলিশ হানা দিয়েছিল একটি কম্পিউটার সেন্টারে। সেখান থেকেই মাও যোগের  কারণে একজনকে গ্রেফতার করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

চাঁদড়ার ঢড়রাশোল এলাকায় ওই কম্পিউটার সেন্টারটি। সেখানে অভিযান চালিয়েছিল গুড়গুড়িপাল থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়, বেশ কিছু মাওবাদী পোস্টার। সেগুলি সহ একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় অভিজিৎ মাহাতো নামে এক যুবককে। সাদা ‘এ-ফোর’ কাগজের ওপরে লালকালিতে ছাপানো ছিল ওই পোস্টারগুলি।  উদ্ধার হওয়া একটি পোস্টারে লেখা, জনযুদ্ধকে তীব্র করে অপারেশন গ্রিনহান্ট ও স্বল্প তীব্রতার যুদ্ধ কৌশলকে পরাস্ত করুন। আর তার নিচেই লেখা, সি পি আই মাওবাদী।

পুলিশ জানিয়েছে, ওই কম্পিউটার সেন্টারটি সিল করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই রকম পোস্টার ছাপানো হতো, তা জানা ছিল না কারও। মনে করা হচ্ছে, সাধারণতন্ত্র দিবসের আগে অশান্তি ছড়াতেই ছাপানো হয়েছিল পোস্টারগুলি।

থানা থেকে জানা গিয়েছে, এই ঘটনায় আরও কে বা কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। এলাকা জুড়ে জারি আছে তল্লাশি অভিযান। খতিয়ে দেখা হচ্ছে, সত্যি মাও যোগ আছে না কি ‘ভীতি’ প্রদর্শন করতেই এই পরিকল্পনা। মঙ্গলবার ধৃতকে পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হয়েছে।  

 

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা