বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি সৌমিত্র খাঁ। এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। কারণ, পুরনো এক মামলায় বেশ কয়েকবার সৌমিত্রকে তলব করেছিল আদালত। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরেই বিজেপি সাংসদের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

জানা গিয়েছে, ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় সৌমিত্রর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে দায়ের হয়েছিল মামলা। এরপর থেকে এমপি, এমএলএ  আদালত বিজেপি সাংসদকে তলব করে। কিন্তু একবার সৌমিত্র হাজিরা দেয়নি। মঙ্গলবার যখন এই মামলার আদালতে  শুনানির জন্য ওঠে। সেইসময় উপস্থিত ছিলেন না বিজেপি সাংসদ । আর তাতে বেশ ক্ষুব্ধ হয় আদালত। এই পরিস্থিতিতে আগামী ৯ জুলাই ফের তাঁকে হাজিরার নির্দেশ দেন বিচারক। তবে এবার হাজিরা না দিলে সৌমিত্রের বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ জারি করবে আদালত।

উল্লেখ্য এই প্রসঙ্গে  বিজেপি সাংসদ জানান, ‘ আদালত কী নির্দেশ দিয়েছে জানি না । আইনজীবীর সঙ্গে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেব। এখন আমি দিল্লিতে রইছি।‘ বলা বাহুল্য, ২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। মাত্র ১২ টা আসন জয়ী হয় গেরুয়া শিবির। এই আবহে এবার লোকসভা নির্বাচনে  বিজেপির জয়ী সাংসদের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের