সিএএ-এনআরসি লাগু না হলে উদ্বাস্তুরা বিজেপির সঙ্গে থাকবে না, বিস্ফোরক অসীম

এনআরসি এবং সিএএ ২০২৪ এর আগে লাগু না হলে উদ্বাস্তুরা বিজেপির পাশ থেকে সরে যাবে। দলকে কড়া বার্তা দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে বাংলার বুক থেকে বিজেপি ১৮জন সাংসদকে জিতিয়ে নিয়ে দিল্লি গিয়েছিল। সেই জয়ের পিছনে একটা বড় ভূমিকা ছিল মতুয়া(Matuya) ভোটারদের যারা দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের দাবি জানিয়ে আসছেন। বিজেপি তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিল, মোদি সরকার তাঁদের নাগরিক্ত্ব পাইয়ে দেবে। সেই প্রতিশ্রুতির পরেও কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার এখনও কার্যত কিছুই করে উঠতে পারেনি। আর তার জেরে একুশের বিধানসভা নির্বাচনেই দেখা গিয়েছে কিছুটা হলেও তৃণমূল আবারও মতুয়া ভোট ফিরে পেয়েছে। ঠিক এই রকম অবস্থায় ২০২৪ এর দুই বছর আগেই দলকে চমকে দেওয়ার মতোই বার্তা দিলেন বেসুরো বিজেপি বিধায়ক(BJP MLA)। নদিয়া(Nadia) জেলার হরিণঘাটা(Haringhata) কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার শুক্রবার রাজ্য বিধানসভায় সম্প্রীতির গান গেয়ে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন। সেই অস্বস্তি কাটার আগেই বিধানসভা ভবনেই সাংবাদিকদের যা জানালেন তা কার্যত বঙ্গ বিজেপির রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট।

ঠিক কী হয়েছে? শুক্রবার রাজ্য বিধানসভায় অধিবেশন কক্ষেই সবাইকে গান গেয়ে শুনিয়েছেন অসীমবাবু। কী সেই গান? ‘খ্রিস্ট-হিন্দু-মুসলমান/ সবার মাঝে একই প্রাণ/ মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না/ মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না।’ এই গান গেয়ে সবার প্রশংসা কুড়িয়ে নেন অসীমবাবু। সেই সময়েই তৃণমূলের বিধায়কেরা কিছুটা মজার ছলেই তাঁকে জানান, ‘এ গান গাইলে আপনাকে দলে রাখবে না। আপনাকে কিন্তু বাদ দিয়ে দেবে।’ তার উত্তরে বিজেপি বিধায়ক জানিয়ে দেন, ‘আমি ওসব মানি না। ভাবিও না।’ অসীমবাবুর এই নির্ভীক উত্তরই কার্যত বলে দিয়েছিল সবকিছু ঠিকঠাক চলছে না। আর সেই আশঙ্কা যে অমূলক নয় সেটা সাংবাদিকদের সামনে নিজ বক্তব্য রেখে বুঝিয়ে দিয়েছেন অসীমবাবু।

হরিনঘাটার বিজেপি বিধায়ক এদিন সাফ জানিয়ে দেন, ‘বিল যখন পাশ হয়েছে তখন তা আইন হিসাবে লাগু হবেই। এ বিশ্বাস আমাদের সকলের আছে। কিন্তু যদি এটি লাগু না হয় তাহলে উদ্বাস্তুরা বিজেপির দিক থেকে সরে যাবে। ২০২৪ এর আগে এনআরসি-সিএএ(NRC- CAA) লাগু না হলে একটি ভোটের জন্যও আমি মানুষের কাছে গিয়ে বলতে পারব না বিজেপিকে ভোট দিন। এই বিষয়টি আমি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েও দিয়েছি। উদ্বাস্তুরা বিপাকে পড়ে থাকবেন আর আমি বিধায়ক হয়ে নেচে বেড়াবো তেমন বিধায়ক হতে আমি আসিনি।’ অসীমবাবুর এই বক্তব্যের জেরে বঙ্গ বিজেপিতে মতুয়া ভোটব্যাঙ্ক ঘিরে অস্বস্তি তীব্র হয়েছে। কার্যত মতুয়ারা যে বিজেপির দিকে থেকে ক্রমশ মুখ ফেরাতে শুরু করে দিয়েছে তার আঁচ একুশের বিধানসভা নির্বাচনেই মিলেছিল। মতুয়া ভোটব্যাঙ্ক ও মতুয়া নেতাদের গুরুত্ব না দিলে যে বঙ্গ বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হবে সেটা আগেই জানিয়ে দিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কার্যত সেই আশঙ্কা যে ভুল নয় সেটাই এদিন বঙ্গ বিজেপিকে বুঝিয়ে দিলেন অসীম সরকারও।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক