মালদাতে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসলো প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদাতে সংসার আছে দু’জনেরই। তবুও বিয়ের দাবিতে বিবাহিত প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক মহিলা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের(Maldaha) অন্তর্গত মহিষবাথানি গ্রামপঞ্চায়েতের গোয়াল পাড়া গ্রামে। ঘটনার পরে সপরিবারে ফেরার অভিযুক্ত প্রেমিক ও তাঁর পরিবার। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে প্রতিবেশী অভিযুক্ত যুবক একাধিকবার সহবাস করেন। তবে, বিয়ে করতে রাজি হন নি তিনি। এদিন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি। মালদহ থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।থানায় ওই মহিলার বয়ান জেনারেল ডায়রিতে লিপিবদ্ধ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুজনেই বিবাহিত(Married)। তাঁদের দুই জনের ছেলে-মেয়েও রয়েছে। বছর খানেক ধরে দুজনের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ঘটনায় এখনও কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে জানান মালদহ থানার(Maldaha Police Station) পুলিশ কর্তারা। এদিকে প্রেমিকের বাড়ির সামনে ধরনা দেওয়া মহিলা জানিয়েছেন ওই যুবক তার একাধিক আপত্তিকর ছবি নিজের মোবাইলে রেখে দিয়েছেন তার সাথে সম্পর্কে লিপ্ত না হলে সে ওই ছবিগুলি চারদিকে ছড়িয়ে দেবে বলে বারবার হুমকি দিতো।

তাকে মুম্বাই(Mumbai) নিয়ে গিয়ে তার নামে অনেক টাকা পয়সা ব্যাংকে রাখবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল । এমনকি ওই মহিলার আধার কার্ড ওই যুবকের কাছে রয়েছে বলে তিনি দাবি করেন। পুলিশ এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে।পুলিশ ওই পলাতক প্রেমিককে খুঁজছে। গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস