সাত সকালে ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, জখম ৮

ছুরি (Knife) নিয়ে এলোপাথাড়ি হামলা চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। হামলার জেরে জখম হয়েছেন আট জন। শনিবার ধুপগুড়িতে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুরি (Knife) নিয়ে এলোপাথাড়ি হামলা চালাল এক যুবক। হামলার জেরে জখম হয়েছেন আট জন। শনিবার সাত সকালে ধুপগুড়ির (Dhupguri) বানারহাট এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ধুপগুড়ির (Dhupguri) বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের সজনাপাড়া এলাকায় এক যুবক ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে স্থানীয় মানুষজনকে। পুরুষ মহিলা নির্বিশেষে একে একে আট জনের দেহে ধারালো ছুরির কোপ বসায় ওই যুবক। কারোর পেটে, কারোর পিঠে, কারোর হাতে ছুরির কোপ বসিয়েছে ওই যুবক। সাত সকালে এমন ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। জখম আট জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নূর হোসেন, ফরিদুল ইসলাম, মনিজা খাতুন ও রপিনা খাতুন নামের আশঙ্কাজনক চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিন সকালে অভিযুক্ত যুবক প্রথমে মজিনা খাতুন নামে এক মহিলাকে ছুরি নিয়ে আক্রমণ করেন। এরপর তিনি চিৎকার করা শুর করলে আশপাশের মানুষ ছুটে যান। তাঁকে বাঁচাতে গেলে বাকিদের উপরও ধারালো ছুরির কোপ বসানো হয় বলে অভিযোগ। অন্যদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত যুবক তইজুল ইসলামকে আটক করে হাসপাতালে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। কিন্তু কেন এমন হামলা? ছুরি কোথায় পেল সে সেই প্রশ্নও উঠছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ