মধ্যরাতে ভেঙে দেওয়া হল বিশ্বভারতীতে পড়ুয়াদের অবস্থান মঞ্চ

মধ্যরাতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অবস্থান মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিশ্বভারতীর (Visva Bharati) নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অবস্থান মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিশ্বভারতীর (Visva Bharati) নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিনভর উত্তাল ছিল বিশ্বভারতী। পড়ুয়াদের লক্ষ্য করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ঢিল ছোঁড়ার অভিযোগ উঠেছিল। এরপর ওইদিন মধ্যরাতে আন্দোলনকারী পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনা ঘটল।

আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, মঙ্গলবার মধ্যরাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থান মঞ্চ জোর করে ভেঙে দেয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অশোক মাহাতোর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলে দাবি ছাত্র ছাত্রীদের। শুধু অবস্থান মঞ্চ ভেঙে দেওয়া নয়, পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীরা মত্ত অবস্থায় পড়ুয়াদের মারধর করেন। এমনকি, ছাত্রীদের ধর্ষণের হুমকি দেন নিরাপত্তারক্ষীরা। আন্দোলনকারী এক ছাত্রীর অভিযোগ, ‘নিরাপত্তাকর্মীরা বেড়া টপকে এসে আমাদের মারধর করতে শুরু করেন এবং অবস্থান মঞ্চ ভেঙে দেন। পাশাপাশি ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ধর্ষণের হুমকি দেওয়া হয় আমাদের।’ অন্যদিকে অবস্থান মঞ্চ ভাঙা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সাফাই, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ছাত্রছাত্রীরা অবস্থান মঞ্চ করেছিল। যার ফলে উপাচার্যের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। তাই অবস্থান মঞ্চ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছে পড়ুয়ারা। মঙ্গলবার সকালে পড়ুয়াদের আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বিশ্বভারতী। ওইদিন উপাচার্য কেন্দ্রীয় অফিসে যাতে চাইলে ছাত্রদের বাধার মুখে পড়েন। পড়ুয়াদের সঙ্গে উপাচার্যের বচসা হয়। পড়ুয়াদের লক্ষ্য করে উপাচার্য ঢিল ছুঁড়ছেন এমন দৃশ্যও দেখা যায়। বেশ কয়েকজন পড়ুয়া আহত হন।

ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!