স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

Share:

নিজস্ব প্রতিনিধি: সাপকে ভয় করে না এমন মানুষ খুব কমই রয়েছে। ঘুমের মধ্যে মানুষ নানা ধরনের স্বপ্ন দেখেন। সকালে ঘুম থেকে ওঠার পর বেশিরভাগ স্বপ্নই মনে থাকে না। তবে কিছু স্বপ্ন এতটাই স্পষ্ট হয় যে ঘুম ভাঙার পরও তার রেশ থেকে যায়। বিশেষ করে স্বপ্নে সাপ দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ দেখেন তাঁকে ঘিরে ধরছে সাপ, আবার কেউ কেউ দেখেন তাঁকে ছোবল দিছে সরীসৃপ। ভয় পাওয়ার আগে জেনে নিন, স্বপ্নশাস্ত্র অনুযায়ী সাপের স্বপ্ন  দেখা শুভ নাকি অশুভ? 

স্বপ্নে সাপ দেখা কি শুভ? 

বাস্তুশাস্ত্র অনুযায়ী, সাধারণভাবে সাপের স্বপ্নকে শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, এমন স্বপ্ন সুখ, সমৃদ্ধি এবং অর্থলাভের ইঙ্গিত দিতে পারে। তবে স্বপ্নে ঠিক কীভাবে সাপটিকে দেখা হয়েছে, তার উপর ব্যাখ্যা বদলে যায়। 

বিছানার উপর সাপ দেখলে কী হয়?

যদি কেউ স্বপ্নে দেখেন যে বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে, তাহলে এর সঙ্গে যৌনশক্তি বা ব্যক্তিগত সম্পর্কের যোগ রয়েছে বলে  মনে করা হয়।  

সাপ ছোবল মারছে দেখলে কী হয়?

স্বপ্নে সাপের ছোবল দেখা তুলনামূলকভাবে অশুভ বলে মনে করা হয়। এটি জীবনে কোনও বিপদ, সমস্যা বা সতর্কতার ইঙ্গিত হতে পারে। তবে বাস্তবে এমন স্বপ্ন দেখলেই ভবিষ্যতে খারাপ কিছু ঘটবে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। 

পায়ের উপর সাপ উঠছে?

স্বপ্নে সাপকে পায়ের উপর উঠতে দেখাকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়।  এমন স্বপ্নকে অর্থপ্রাপ্তি বা হাতে প্রচুর টাকা আসার ইঙ্গিত হিসেবে ধরা হয়।

সাদা সাপ দেখলে?

স্বপ্নে সাদা সাপ দেখা স্বপ্নশাস্ত্রে অত্যন্ত শুভ বলে  বিশ্বাস  করা হয়। এর সঙ্গে ধনপ্রাপ্তি বা আর্থিক সমৃদ্ধির যোগ রয়েছে বলে মনে করা হয়। 

কালো সাপ দেখাও কি শুভ? 

অবাক করার মতো বিষয় হল, প্রচলিত স্বপ্নশাস্ত্রের ব্যাখ্যায় কালো সাপ দেখাকেও শুভ বলে মনে করা হয়েছে। এর অর্থ হিসেবে খ্যাতি বৃদ্ধি এবং নিজের ইচ্ছাপূরণের সম্ভাবনার কথা বলা হয়। 

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!