চলন্ত শতাব্দী এক্সপ্রেসের কাচের জানালায় ছোড়া হলো ঢিল

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: কলকাতা থেকে এনজিপিগামী শতাব্দী এক্সপ্রেস এ বাইরে থেকে হামলা। বাইরে থেকে ছোড়া হলো পাথর। ক্ষতিগ্রস্ত সি নাইন কোচের একটি জানালা। আতঙ্কিত রেল যাত্রীরা। খানা স্টেশন পেরোতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। মালদা টাউন স্টেশনে(Malda Town Station) পৌঁছানোর পর বিষয়টি খতিয়ে দেখেন রেল পুলিশের আধিকারিকেরা । যাত্রীদের কাছ থেকে মৌখিক অভিযোগ নেওয়া হয়েছে রেল পুলিশের তরফে।

অন্যদিকে, মালদা জেলার বেতন বন্ধ ভিআরপি কর্মীদের। বিডিওর গাড়ি আটকে বিক্ষোভে সামিল হলেন ভিআরপি কর্মীরা। ঘটনাই মুহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বর জুড়ে। এমন অবস্থায় খবর যায় মানিকচক থানার(Manickchak P.S.) পুলিশের কাছে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঘেরাও মুক্ত হয় বিডিওর গাড়ি। মানিকচক ব্লকে ১৯৬ জন কর্মী রয়েছে।

অস্থায়ী কর্মী হলেও রাজ্য সরকারের তরফে বেতন প্রদান করা হয়।জেলার অন্যান্য ব্লকে সমস্ত ভিআরপি কর্মীরা প্রতি মাসে বেতন পেলেও মানিকচক ব্লকের সমস্ত ভিআরপি কর্মীদের ৬ মাস ধরে বেতন বন্ধ।এদিকে নর্দমা শৌচালয় পরিষ্কারের নির্দেশ দিচ্ছে প্রশাসন। কিন্তু দীর্ঘ ছয় মাস ধরে তারা কোন বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। তাই তারা বিক্ষোভ দেখান এদিন।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস