কটূক্তির প্রতিবাদ করায় ছুরি নিয়ে হামলা, গ্রেফতার প্রতিবেশী

মা ও জেঠিমাকে কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। ছুরি নিয়ে হামলা করা হয় তাঁর মাকেও। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের বি টি পার্ক এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মা ও জেঠিমাকে কটূক্তির প্রতিবাদ করায় যুবকের ওপর ছুরি নিয়ে হামলা করার অভিযোগ। একইসঙ্গে তাঁর মাকেও ছুরি নিয়ে হামলা করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বি টি পার্ক এলাকায়। জখম মা ও ছেলেকে চিকিৎসার জন্য বালুরঘাট  হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বালুরঘাটের বি টি পার্ক এলাকার বাসিন্দা শীর্ষেন্দু মহন্তের মা ও জেঠিমাকে কটুক্তি করে প্রতিবেশী ৩ জন ব্যক্তি। আর তার প্রতিবাদ করায় ওই যুবক এবং তাঁর মাকে ধারালো ছুরি দিয়ে আক্রমণ করা হয়। অভিযোগ, শীর্ষেন্দুর পেটে ছুরির আঘাত লেগেছে। তাঁর মায়ের হাতে ও পেটের এক পাশে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। যে তিন জন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ, তাঁদের নাম যথাক্রমে গৌরাঙ্গ মহন্ত ও তার ভাইপো রকি মহন্ত ও বিশ্বচণ্ডী মহন্ত। শনিবার সন্ধ্যায় আক্রান্ত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসার পর অবশেষে রবিবার সকালে তাঁদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে ফিরে এসে ওই যুবকের জেঠিমা শিখা মহন্ত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই যুবকের পরিবারের অভিযোগ, তাঁদের সঙ্গে গৌরাঙ্গ মহন্তদের পারিবারিক পুরনো বিবাদ রয়েছে। আর সেই কারণে যখনই তাঁদেরকে দেখতে পান অভিযুক্তরা নানা কটূক্তি করতেন গৌরাঙ্গ মহন্তরা। এমনটা আগে একাধিকবার হয়েছে বলে জানান ওই যুবক। কিন্তু গত শনিবার শীর্ষেন্দু মহন্ত কটূক্তির প্রতিবাদ করায় তাঁর ওপর ওই প্রতিবেশীরা ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযুক্ত প্রতিবেশীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ওই যুবকের পরিবার। তদন্তে নেমে অভিযুক্ত গৌরাঙ্গ মোহন্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের