মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পেটি ভর্তি বাংলা মদ নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় দোকানের কর্মীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের জন্য বন্ধ ছিল মদের দোকান। ভোট মিটতেই সেই দোকান খুলছিল। চুঁচুড়া কাপাসডাঙা জিটি রোডের পাশের একটি মদের দোকানে বৃহস্পতিবার দুপুরে গাড়ি থেকে মদ নামানো হচ্ছিল। হঠাৎ করেই ২ যুবক এসে মদের পেটি টোটোতে চাপিয়ে পালানোর চেষ্টা করে। দোকানের কর্মচারী তাঁদের বাধা দেয়। মদের পেটি নিয়ে পালাতে না পেরে ওই কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। কর্মচারীকে ওইভাবে মারধর করতে দেখে ছুটে আসে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তাঁরাই হাতেনাতে ধরে ফেল ২জনকে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারাই ২জনকে মারধর শুরু করেন। এরপরেই খবর যায় চুঁচুড়া থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। ২ যুবককে আটক করা হয়েছে। ওই যুবকরা কাপাসডাঙা কোয়ার্টারে থাকে বলে জানা গিয়েছে।

আবগারি দফতরের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজ্যের সমস্ত লাইসেন্স প্রাপ্ত দোকান খুলে গিয়েছে। এ দিন সকাল থেকেই সুরাপ্রেমীদের ভিড় ছিল দোকানে। আগামী ৪ মে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ৩ মে রাত ১১টা পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান খোলা থাকবে। ৪ মে সম্পূর্ণ ভাবে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। বন্ধ থাকবে বারও। ৫ মে সকাল ১০টা থেকে যথারীতি আবার রাজ্যের সমস্ত মদের দোকান স্বাভাবিক নিয়মে খোলা হবে। 

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম