বৈষ্ণবনগরে গণধর্ষণের চেষ্টার ঘটনায় ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ

নাবালিকাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ধৃত দুই অভিযুক্তের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মালদহ জেলা আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নাবালিকাকে মালদহ জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ধৃত দুই অভিযুক্তের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মালদহ জেলা আদালত।

মালদহ জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রামের বাসিন্দা ওই নাবালিকাকে গণধর্ষণ করার উদ্দেশ্যে চার যুবক তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। রমজান মাস চলছে। পাড়ার মসজিদে নামাজ পড়তে গিয়েছিল পরিবারের লোকজন। সেই সময় বাড়িতে ওই কিশোরী একাই ছিল। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে চারজন যুবক। ওই যুবকের দল মুখ ঢেকে বাড়িতে ঢুকে নাবালিকা জোর করে তুলে নিয়ে যায় গণধর্ষণ করার উদ্দেশ্যে। পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখেন তাঁদের মেয়ে ঘরে নেই। এর পর রাত হতে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। এর পর একটি আম বাগান থেকে অচৈটন্য অবস্থায় কিশোরীকে উদ্ধার করেন বাড়ির লোক। পরিবারের সদস্যরা জানান, তাকে যখন উদ্ধার করা হয় সেই সময় তার মুখ দিয়ে মাদকের গন্ধ বেরোচ্ছিল। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জ্ঞান ফিরতে মেয়েটি বাড়ির লোককে জানায়, চারজন যুবক মুখে গামছা বেঁধে ঘরে ঢুকেছিল। তারা তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। সেই সময় ওই কিশোরী বাধা দিয়েও ব্যর্থ হয়। এই ঘটনার পর চার যুবকের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে তৎপরতাতশুরু করে পুলিশ। তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত দুই জনকে শুক্রবার মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

নভেম্বরের প্রথম সোমে পরিবারে বিপর্যয়, অফিসে বসের সঙ্গে বচসা, সঙ্গীর সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর