‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহাল স্বাস্থ্যসাথীকে বাতিল করে রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। সেই কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য প্রতি বছরে পাবেন বাংলার মানুষ। যদিও যোগ্য উপভোক্তাই পাবেন আয়ুষ্মান ভারত কার্ড। সেই প্রকল্পে নাম নথিভুক্তকরনের কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু যাঁরা এই কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে বিজেপি সরকার। সেই কথাই আজ, শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ‘যাঁরা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার অধীনে ৫ লক্ষ টাকা করে বিমা দেওয়া হবে।’

আরও পডুন: ‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সভায় বলেন, ‘আমরা সাড়ে ছয় কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দেব। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকা করে বিশেষ সুবিধা দেব। শুধু রাজ্যে নয়, যাতে ভিনরাজ্যেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, তার ব্যবস্থা করবে আপনাদের সরকার।’ শুধুমাত্র আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নয়, মুর্শিদাবাদের রেজিনগর থেকে একাধিক সরকারি প্রকল্পের বিষয়ে এদিন সকলকে আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ‘আমরা ২৫ লক্ষ বাড়ি বানাব। পিএম কিষাণ নিধিতে আরও ৩ হাজার টাকা কৃষকদের দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। তাঁদের ভিবি জি রাম জি প্রকল্পে ১২৫ দিনের কাজে লাগানো হবে। রেজিনগর, নওদাতে পিঁয়াজের জন্য হিমঘর বানিয়ে দেব। মোদিজি ৩০ হাজার কোটি টাকা দিয়েছেন বাড়ি তৈরির জন্য। প্রাপ্য উপভোক্তারা সেই বাড়ি পাবেন।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান