‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রেজিনগর চাই’, আজ, শুক্রবার দলীয় সভাতে গিয়ে এমনই টার্গেট বিজেপি কর্মীদের জন্য বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে রেজিনগরে গিয়ে হুমায়ুন কবীরকে কড়া বার্তাও দিলেন শুভেন্দু। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের ‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে গত সপ্তাহে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘এই কথা বাংলায় চলবে না। এর জবাব আমি মুর্শিদাবাদে গিয়ে দেব।’ আর সেই কথা মতোই এদিন মুর্শিদাবাদে গিয়েছেন শুভেন্দু। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক বৈঠক করে পরে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। রেজিনগরে হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী।

আরও পডুন: ‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

এদিন তিনি বলেন, ‘এখান থেকে একজন জিতে খুব আস্ফালন করছে। হুমকি দিচ্ছে, কীসব কথা বলেছে। সংবিধান সেইসব কথার অনুমতি দেয় না। আর আমাকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মতো দুর্বল মুখ্যমন্ত্রী ভাববেন না। এখন এইসব কথা আর বলা চলবে না বাংলায়। সংবিধান মেনে যা বলার বলবেন। তৃণমূল জমানায় মুর্শিদাবাদ জেলায় শুধু আগুন জ্বলেছে। পিএফআই, সিমিকে ঢোকাবেন, যা খুশি তাই করবেন, যা ইচ্ছে তাই বলবেন, এ জিনিস অতীত। এদের সবক শেখানোর সময়ে এসেছে। কিছু মাস পরে রেজিনগরে উপনির্বাচন হবে। এখানেও পদ্ম ফোটাতে হবে। ২০৭টা আসনে বিজেপি জিতেছে। নন্দীগ্রাম আর রেজিনগর জিতলে ২০৯টা হবে। রেজিনগর জিতিয়ে দিন, যা চাইবেন তাই দেব। আরও স্কুল হবে, কলেজ হবে, দুটো সেতুও দেব। শুধু রেজিনগর চাই। তারপর দেখব, কত বড় বাদশা আছে এখানে।’

রেজিনগরের প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু এদিন ফলতার কথা বলেন। তিনি জানিয়েছেন, ‘ফলতার জনগণ আমাকে কথা দিয়েছিল। সেখানে পদ্ম ফুটেছে। এবার রেজিনগরের পালা। বিজেপিকে জেতান, রেজিনগরকে উন্নয়নে ভরিয়ে দেব।’ ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচনে দুটি আসনে ভোটে দাঁড়িয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। নওদা ও রেজিনগর। দুই আসনেই ভোটে জিতেছেন তিনি। যার ফলে নওদা রেখে রেজিনগর থেকে ইস্তফা দেন হুমায়ুন। সেই আসনেই নিয়ম অনুযায়ী ছয়মাসের মধ্যে উপনির্বাচন হবে। তাই এদিন রেজিনগরে গিয়ে হুমায়ুনকে বার্তা দেওয়ার পাশাপাশি ওই আসনের উপনির্বাচনের জন্য আগাম প্রচারও সেরে ফেললেন শুভেন্দু। তিনি এদিন আরও জানিয়েছেন, আগামী আগস্ট মাসে ফের মুর্শিদাবাদে আসবেন। এবার শক্তিপুরে জনসভা করবেন ভবানীপুরের বিধায়ক। 

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা