চাকরি পাওয়ার পর এবার নয়া সমস্যায় ববিতা সরকার

নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তাঁর, আর বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চান রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি শিক্ষকতার চাকরি পেয়েছেন। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছেন তিনি। মেখলিগঞ্জের (Mekhliganj) ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে কাজে যোগও দিয়েছেন ববিতা। এবার নতুন সমস্যার সম্মুখীন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তাঁর, আর বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চান রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা।

হকের চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে অবশেষে পেয়েছেন নিয়োগ। এসএসসি (SSC) আন্দোলনের মুখ কোচবিহারের ববিতা সরকার চাকরি পাওয়ার পর এবার নতুন সমস্যার সম্মুখীন। যে এলাকার স্কুলে চাকরি পেয়েছেন সেই মেখলিগঞ্জে (Mekhliganj) থাকার জন্য বাড়ি ভাড়া পেতে সমস্যা হচ্ছিল। কোনও রকমে পরিচিত এক ব্যক্তির মারফত থাকার সমস্যা মিটেছে। কিন্তু তার পরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন কোচবিহারের মেয়ে। আর এই বিষয়টি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি। ববিতা সরকারের স্বামী ব্যবসার কাজের সূত্রে প্রায়শই বাড়ির বাইরে থাকেন। সন্তানদের নিয়ে তাঁকে একা থাকতে হয় বাড়িতে।  সেই আবহে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আশঙ্কায় ভুগছেন এই শিক্ষিকা। তাই আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন কোচবিহারের মেয়ে। চাকরি নিয়ে সুবিচারের পর এবার এই বিষয়েও আদালত উপযুক্ত পদক্ষেপ করবে বলে তাঁর বিশ্বাস।

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের (HIGH COURT) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর পদে চাকরি দিতে হবে ববিতাকে। ২৭ জুনের মধ্যে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দেয় আদালত। ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে মেটার পর মেখলিগঞ্জের (Mekhliganj) ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন ববিতা সরকার।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ