Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভা ভোটের পর চা বইতে হবে শুভেন্দুকে, তীব্র আক্রমণ বেচারাম মান্নার

Share:

নিজস্ব প্রতিনিধি,সিঙ্গুর: শুভেন্দু অধিকারী নিজে বড় দুর্নীতিগ্রস্ত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীকে বিজেপি অফিসে চা বইতে হবে। মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)এভাবেই রাজনৈতিক নিশানা করলেন হুগলি জেলার সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না তিনি বলেন নিজের দলের দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে টেক্কা দিতে আর টিআরপি(TRP) বাড়াতে বেফাস মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। নিজে ওয়াশিং মেশিনে ঢুকে সকলকে দুর্নীতিগ্রস্ত বলে কুৎসা করছেন।

কিন্তু শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা দিন দিন কমছে। সিঙ্গুরের বিধায়কের দাবি, এখন তিনি যেখানে সভা করতে যান সেখানে হাজার খানেক- এর বেশি লোক হয় না।নারদা সারদা থেকে বাঁচার জন্য তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) না থাকলে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হতেন না। বেচারাম মান্না দের সঙ্গে দাবী করেন, আন্দোলন করতে গিয়ে আমি ৪২দিন জেল খেটেছি, মার খেয়েছি। কিন্তু উনি কখনো জেল খাটেন নি, মারও খান নি। সিঙ্গুরের মানুষ কোনোদিন দেখেন নি তাকে।আমি চুন বালি সুড়কির কারবার করেছি। সিঙ্গুরে মানুষ জানেন আমি জুট মিলে কাজ করতাম এবং চাষ করতাম। আর আমার স্ত্রী ডাঃ করবী মান্না হোমিওপ্যাথি চিকিৎসা করতেন।

উনি যখন তৃণমূলে ছিলেন তখন সুস্থ ছিলেন আর বিজেপিতে গিয়ে মনে হয় অসুস্থ হয়ে পরেছেন। আর মাঝে মধ্যে মনে হয় নেশা ভাঙ করেন। সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে(Dilip Ghosh) টেক্কা দেবার জন্যে গরম গরম কথা বলছেন। কেন্দ্রের এজেন্সি দিয়ে যে ভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন তাতে ওনাকে ২০২৪সালের পর বিজেপি অফিসে চা বইতে হবে বলে হুশিয়ারি দেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক(MLA)।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী