Loading live market data...
Loading active stocks...
Connecting...

বহরমপুরে ঘর জামাইয়ের হাঁসুয়ার কোপে খুন হলেন শাশুড়ি, এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: স্বামী-স্ত্রী’র বিবাদের মাঝে শাশুড়ি মেয়ের পক্ষ নিয়ে কথা বলা সহ্য হয়নি জামাইয়ের। তাঁদের ঝামেলার মধ্যে কথা বলতে নিষেধ করেন জামাই। এতে রেগে গিয়ে শাশুড়ি ‘বাড়ি থেকে বেরিয়ে’ যাওয়ার কথা বললে ‘ঘরজামাই’ রান্নাঘর থেকে হাঁসুয়া নিয়ে এসে শাশুড়ির বুকের বামদিকে কোপ মেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।পরিবারের লোকজন শাশুড়ি মনোয়ারা বিবি(Manoara Bibi) (৪৫)কে রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। ঘটনাটি ঘটে বহরমপুর থানার (Baharampur P.S.)গজধরপাড়া গ্রামে।

বহরমপুর থানার আইসি(IC) উদয়শঙ্কর ঘোষ বলেন, ‘ওই ঘটনায় খুনের মামলা দায়ের করে পুলিশ তদন্ত করছে। মূল অভিযুক্ত সুরজ শেখ(Suraz Sk.) ঘটনার পরেই বাড়ি ছেড়ে পালিয়েছে। তাঁর খোঁজে পুলিশের তল্লাশি চলছে।’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার গজধরপাড়া গ্রামের সুরজ শেখের সঙ্গে সোনালী বিবির বিয়ে হয় ১০ বছর আগে। তাঁদের সাত বছরের এক ছেলে রয়েছে। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে পেশায় পরিযায়ী শ্রমিক সুরজের সঙ্গে সোনালীর(Sonali) প্রেম থেকে বিয়ে। বিয়ের পর সুরজ ঘরজামাই হয়ে সোনালীদের বাড়িতে থাকতে শুরু করে।

ওই বাড়ির ছোট জামাই ওয়াসিম শেখ বলেন, ‘তিন বোনের মধ্যে সোনালী মেজ। সুরজ বিয়ের আগে রাজমিস্ত্রির কাজ করে ভাল টাকা আয় করত। কিন্তু বিয়ের পরে কাজ করা বন্ধ করে দেয়। শাশুড়ি নিজের টাকা দিয়ে আরব মুলুকে পাঠিয়েছিল কাজের জন্য। কিন্তু সেখানে থাকতে পারেনি। বাড়ি ফিরে চলে আসে।’ঘটনার রাতে নেশা করা নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে বিবাদ বাধে। সেই সময়ে সুরজ স্ত্রীকে মারধর করে বলেও অভিযোগ। মেয়েকে মারধর করতে দেখে নিজের ঘর থেকে বেরিয়ে এসে শাশুড়ি মনোয়ারা বিবি মারধর নিষেধ করেন। সে নিয়ে শাশুড়ির সঙ্গে সুরজের বাদানুবাদ শুরু হয়। তখনই মনোয়ারা বিবি রাগের মাথায় ‘বাড়ি থেকে বেরিয়ে’ যাওয়ার কথা বলেন ঘর জামাই কে। ওই কথা শুনে রান্নাঘর থেকে হাঁসুয়া নিয়ে এসে শাশুড়ির বুকের বাম দিকে কোপ বসিয়ে দেয় জামাই। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মনোয়ারা বিবি।

তাই দেখে ওই রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় সুরজ।ওই রাতেই রক্তাক্ত মানোয়ারা বিবিকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।সুরজের স্ত্রী সোনালী বলেন, ‘আমাদের বাড়িতে থাকবে। আমার বাবার আয়ের টাকায় বসে খেত। মা রান্না করে নিজের ছেলের মতো করে খাওয়াত। কোনও দিন কোনও অসম্মান করেনি আর সেই মাকে খুন করলো। আমি ওর ফাঁসি চাই। জানবো আমার স্বামী মারা গিয়েছে।’মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পরে পরিবারের লোকজনের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় শাশুড়ির শেষকৃত্য সম্পন্ন হয়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের