রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মুখে রেলযাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে বিশেষ EMU লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগামী ১৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে এই বিশেষ ট্রেন। পাশাপাশি, এই রুটে চলাচলকারী আরও দুটি লোকাল ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থেকে কৃষ্ণনগরগামী বিশেষ EMU লোকালটি সকাল ৯টা ৩৪ মিনিটে শান্তিপুর স্টেশন থেকে ছাড়বে। সকাল ৯টা ৫১ মিনিটে দিগনগর স্টেশনে পৌঁছে ট্রেনটি সকাল ১০টা ১১ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছবে। অন্যদিকে, কৃষ্ণনগর থেকে শান্তিপুরগামী বিশেষ লোকালটি সকাল ১০টা ২০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। সকাল ১০টা ৩৮ মিনিটে দিগনগরে পৌঁছে সকাল ১০টা ৫৭মিনিটে শান্তিপুরে পৌঁছবে ট্রেনটি। ফলে দুই শহরের মধ্যে যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি ৩১৫৮৬ নম্বর কৃষ্ণনগর-শান্তিপুর EMU লোকালের সময়ও বদলেছে। আগে সকাল ৯টা ২৫ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়লেও, নতুন সূচি অনুযায়ী ট্রেনটি সকাল ৮টা ৪৭ মিনিটে ছাড়বে এবং সকাল ৯টা ২৪ মিনিটে শান্তিপুরে পৌঁছবে। এছাড়া ৩১৭৮৪ নম্বর শান্তিপুর-রানাঘাট EMU লোকালটি আগে সকাল ১০টা ৪৬ মিনিটে ছাড়ত। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ১১টায় শান্তিপুর থেকে ছেড়ে সকাল ১১টা ২৮ মিনিটে রানাঘাটে পৌঁছবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে শান্তিপুর, দিগনগর ও কৃষ্ণনগরের যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন