বক্রেশ্বরে লঙ্কাকাণ্ড,  একের পরে এক বাসিন্দাকে কামড়ে জখম করল হনুমান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পুজোর মধ্যে বক্রেশ্বরে ছড়িয়ে আতঙ্ক। একের পর এক বাসিন্দাদের কামড়াচ্ছে হনুমান। তাতেই  জখম হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন বহু বাসিন্দা। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই  হনুমানের হামলার  কবলে পড়েছেন  বীরভূমের দুবরাজপুর ব্লকের গোয়ালিয়াড়া পঞ্চায়েতের ঝাপরতলা, হরিদাসপুর ও বক্রেশ্বর এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানিয়েছেন ,’ হনুমান তাণ্ডবের খবর বনদপ্তরকে জানান হলেও একদিন পর আধিকারিকরা গ্রামে আসেন।  বর্তমানে হনুমান ধরার জন্য খাঁচার মধ্যে কলা রাখা হয়েছে। হনুমান ধরতে স্থানীয়রাও সাহায্য করছে বন দপ্তরের আধিকারিকদের।‘ তবে এখন পর্যন্ত কোন হনুমান ধরা পড়েনি । আর এরজন্য বনদপ্তরের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।

হনুমানের কামড় প্রসঙ্গে  আরতি বাগ্দী বলেন,’  কাজে  যাওয়ার সময় পেছন থেকে হনুমান এসে কামড়ে দেয়। তাতে তিনি  জখম হয়েছেন। ‘ এলাকার অন্য এক বাসিন্দা সন্দীপ চৌধুরী জানান,’ হনুমানের কামড়ে প্রায় দশজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে বক্রেশ্বর বনদপ্তরের দায়িত্বে থাকা সঞ্জয় পণ্ডিত বলেন , ‘খবর পাওয়া মাত্রই আমরা খাঁচা নিয়ে এসেছি হনুমানটিকে ধরার জন্য। জোর কদমে চলছে হনুমান ধরার কাজ।‘  একথায় বলা যায়, হনুমান আক্রণের জেরে বক্রেশ্বর এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা