বুধবার জঙ্গলমহলে একাধিক দাবিতে কুড়মি সমাজের ১২ ঘন্টার বনধ

বুধবার জঙ্গলমহলের জেলাগুলিতে ১২ ঘন্টার জন্য বনধের ডাক দিয়েছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসী সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মি সমাজকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা-সহ একাধিক দাবিতে ফের বনধে সামিল হল কুড়মি সমাজের মানুষজন। বুধবার জঙ্গলমহলের জেলাগুলিতে ১২ ঘন্টার জন্য বনধের ডাক দিয়েছেন তাঁরা।

বুধবার বনধের প্রভাব পড়েছে পুরুলিয়ার বেসরকারি বাস পরিবহন ব্যবস্থায়। এদিন সকাল থেকে পথে দেখা যায়নি কোনও বাস। তবে বাস চলাচল ঠিক মত না হলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে বনধ থেকে কোনওরকম অশান্তির ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক প্রশাসন। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বনধকারীরা কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন। একইসঙ্গে রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবি জানিয়েছেন তাঁরা।

বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় বুধবার সকালে দেখা গেল, কুড়মি সমাজের মানুষজন রাস্তায় নেমে ধামসা, মাদল, ঢোল নিয়ে অবরোধের পাশাপাশি নাচে গানে মেতে ওঠেন। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের হাতিয়ার এলাকায় কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। উল্লেখ্য ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে ‘ঘাঘর ঘেরা’ নামের অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন কুড়মি সমাজের মানুষজন। পরে তা প্রত্যাহার করে নেওয়া হলেও বুধবার ফের বনধের ডাক দেন তাঁরা।

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী