হাদি হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে কথা বলতে কনস্যুলার অ্যাকসেস চাইল কলকাতার বাংলাদেশ দূতাবাস

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে ওসমান হাদিকে (Osman Hadi) খুনের ঘটনায় ২ অভিযুক্তকে অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ফিলিপ সাংমা নামে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এর আগে বনগাঁ সীমান্ত থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হােসনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

শনিবার কলকাতার বাংলাদেশ উপহার কমিশনারের পক্ষ থেকে ফিলিপ সাংমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে ইতিমধ্যেই ভারতের কাছে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে কলকাতার বাংলাদেশ দূতাবাস। এসটিএফ এর পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অভিযান জ্বালিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সংলগ্ন এলাকায় ফিলিপকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে এসটিএফ এর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীয়ার কাছ থেকে বাংলাদেশি নাগরিক ফিলিপকে গ্রেফতার করা হয়েছে। ফিলিপের সম্পর্কে সমস্ত তথ্য চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ভারত সরকারের কাছে দ্রুত কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার কথা বলা হয়েছে।

জানা গিয়েছে, গত বছর ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের নেতা ছিলেন তিনি। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় হাদির। তারপরেই বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে। হাদির মৃত্যুতে শোক জানিয়েছিল ঢাকা। কিন্তু তাঁকে কে বা কারা গুলি করেছিল তাদের ধরতে পারা যাচ্ছিল না। অবশেষে ৮ মার্চ বনগাঁ সীমান্ত থেকে ২জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা। এবার আরও একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। 

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ