চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতের ঢুকতেই বিএসএফের হাতে আটক ১ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়লেন এক অনুপ্রবেশকারী। ধৃতের নাম ইমরান হাসান(Imran Hasan)। বয়স ৩০ বছর। ধরা পড়ার পর সুমন সরকার, পিতা সঞ্জিৎ সরকার বলে পরিচয় দেন ইমরান। ধৃতের বাড়ি বাংলাদেশের যশোর জেলার পুটখালি উত্তরপাড়ার(Uttarpara) বাসিন্দা। জানা যায়, গতকাল ডোবারপাড়া সীমান্তের বেড়া টপকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করছিলেন ইমরান ওরফে সুমন।

বাংলাদেশ থেকে বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ধরা পড়ে যায় বিএসএফের হাতে। কিন্তু তিনি কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এরপর বিএসএফ গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃত ইমরান ওরফে সুমনকে। আজ বুধবার তাঁকে বনগাঁ আদালতে(Banga Court) পেশ করা হয়েছে। সীমান্তের ওপারে বাংলাদেশে যে অশান্ত পরিবেশ রয়েছে অবৈধভাবে অনুপ্রবেশ তার কারণ বলে মনে করছেন ভারতীয় নাগরিকেরা।

যে ব্যক্তি ইমরানকে বাংলাদেশ থেকে চোরাপথে এদেশে ঢুকিয়ে দিয়েছিল সে কিন্তু মাঝপথেই ও দেশে চলে গিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া অতি দ্রুত যাতে লাগানো যায় সেই কাজ চালাচ্ছে বিএসএফ(BSF)। অনুপ্রবেশ ঠেকাতে দিন রাত চলছে নজরদারি।

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

ঘূর্ণিঝড় অর্ণবের দাপট কমতেই বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কোন কোন জেলায় জারি সতর্কতা?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বিকট শব্দে অতিষ্ঠ, রেগে মহিলা আইনজীবীর গাড়ি আগুনে জ্বালিয়ে দিলেন পড়শি যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…