সাত সকালেই ব্যাঙ্ক ডাকাতি সিউড়ির বুকে, লুট কোটি টাকা

সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায় SBI শাখায় সাতসকালেই ঘটল ডাকাতির ঘটনা। লুঠ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। তদন্তে নেমেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই বড়সড় ডাকাতির ঘটনা ঘটে গেল অনুব্রত মণ্ডলের(Anubrata Mondol) জেলা বীরভূমের(Birbhum) বুকে। জেলার সদর শহর সিউড়িতে(Suri) রবীন্দ্রপল্লী এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক State Bank of India বা SBI’র শোভাবাজার শাখায় এই ডাকাতির(Bank Robbery) ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে এদিন সকালে ৬জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে হানা দেয় ওই ব্যাঙ্কে। সেখানে ব্যাঙ্ক কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লকারের চাবি হাতায় তারা। সেখান থেকে তারপর কোটি টাকা লুট করে তারা পালিয়ে যায়। যাওয়ার আগে ব্যাঙ্ক কর্মীদের শৌচাগারে ঢুকিয়ে দিয়ে সেখানেই তাঁদের আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। বেলা ১০টা থেকে গ্রাহকেরা ব্যাঙ্কে আসতে শুরু করেন। তাঁরা কার্যত ভিতরে ঢুকে অবাক হয়ে যান। তাঁরাই পুলিশকে খবর দেন এই ব্যাঙ্ক ডাকাতির ঘটনায়।

আরও পড়ুন প্রতি বছর ৫ শতাংশ হারে Property Tax বাড়বে কলকাতায়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁরাই শৌচাগারের দরহা ভেঙে ব্যাঙ্ক কর্মীদের উদ্ধার করেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দেড় কোটি টাকা লুঠ হয়েছে এই ঘটনায়। ঘটনার তদন্তে পুলিশ আরও অবাক হয়ে যায় এই দেখে যে, দুষ্কৃতীরা ডাকাতির পরে চলে যাওয়ার সময় সিসিটিভির ফুটেজের হার্ডডিস্ক পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে। যার অর্থ চট করে পুলিশের হাতে কোনও ফুটেজ হাতে আসবে না যা দেখে দুষ্কৃতীদের চেনা যাবে। তবে পুলিশ এখন চেষ্টা করছে ব্যাঙ্কের বাইরে থাকা কোনও সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা যায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যাঙ্কের কোনও কর্মীর সঙ্গে দুষ্কৃতীদের যোগ রয়েছে। না হলে তাদের পক্ষে এটা জানা সম্ভব নয় যে সিসিটিভি’র হার্ড ডিস্ক ঠিক কোথায় রয়েছে। ঘটনার তদন্তে তাই ব্যাঙ্ক কর্মীদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

‘পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়’, বিদেশ মন্ত্রকের ঘোষণায় তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য