বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ার অমরকানন গ্রামীণ হাসপাতালে এক আশাকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃতার সহকর্মীদের অভিযোগ, আয়ুষ্মান ভারত প্রকল্পের অতিরিক্ত কাজের চাপই তাঁর মৃত্যুর অন্যতম কারণ। পাশাপাশি, আশাকর্মীদের উদ্দেশে করা মন্তব্যের জন্য শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন বিক্ষোভকারীরা।

জানা গিয়েছে, গোপীনাথপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত আশাকর্মী রুম্পা মণ্ডল সোমবার অর্থাৎ আজ সকালে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত অবস্থায় তাঁকে দ্রুত অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে জড়ো হন শতাধিক আশাকর্মী। তাঁরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, আশাকর্মীদের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আয়ুষ্মান যোজনার ই-কেওয়াইসি করানোর কাজ থেকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে। বিক্ষোভের জেরে শববাহী গাড়ি আটকে দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। অভিযোগ, মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। শেষ পর্যন্ত পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। তবে মৃতদেহ সরিয়ে নেওয়ার পরও আন্দোলন থামেনি। আশাকর্মীরা হাসপাতাল চত্বরেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। তাঁদের অন্যতম দাবি ছিল, সম্প্রতি আশাকর্মীদের নিয়ে করা মন্তব্যের জন্য বিজেপি বিধায়ক চন্দনা বাউড়িকে ক্ষমা চাইতে হবে।

আরও পড়ুন: আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন, মহকুমাশাসক, বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিংহ এবং পরে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। হাসপাতাল চত্বরে বসেই প্রায় দেড় ঘণ্টা ধরে আশাকর্মীদের সঙ্গে বৈঠক হয়। কিন্তু দীর্ঘ আলোচনার পরও কোনও সমাধানসূত্র বের হয়নি। আশাকর্মীরা নিজেদের দাবিতে অনড় থাকায় প্রশাসনিক কর্তারা বৈঠক শেষ করে ফিরে যান। বিধায়ক চন্দনা বাউড়ি বলেন, কোনও কর্মীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর দাবি, আয়ুষ্মান যোজনার ই-কেওয়াইসি করানোর জন্য গ্রামবাসীদের এক জায়গায় ডেকে আনার ফলে আমন ধান রোপণের সময় সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল। সেই কারণেই তিনি বিকল্পভাবে দু’টি পৃথক কেন্দ্রে বসে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই বিষয়টিকেই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে তাঁর দাবি।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম