নদিয়ার পর বাঁকুড়া, SIR-র চাপ নিতে না পেরে ফের আত্মঘাতী BLO

Share:

নিজস্ব প্রতিনিধি, রানিবাঁধ : কৃষ্ণনগরের পর রানিবাঁধ। কাজের চাপ নিতে না পেরে ফের আত্মঘাতী আরও  ১ বিএলও। SIR-র কাজের চাপ আর নিতে না পেরে আত্মহননের পথ বেছে নেওয়ার কথা সুইসাইড নোটে লিখেছেন আত্মঘাতী বিএলও। সুইসাইড নোটে সরাসরি চাপ নিতে না পারার কথাই লিখে গিয়েছেন তিনি। মৃত বিএলও-র নাম হারাধন মণ্ডল। রানিবাঁধের ২০৬ নম্বর বুথের রাজাকাটা এলাকায় বিএলও-র দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।

জানা গিয়েছে, রবিবার সকালে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে হারাধন মণ্ডলের ঝুলন্ত দেহ। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে সরাসরি এসআইআর-এ কাজের চাপকেই দায়ী করেছেন বিএলও। তিনি লিখেছেন, আর চাপ নিতে পারছেন না। বিদায়। বিএলও-র কাজের সঙ্গে তিনি রয়েছেন। এতে আর কারও যোগ নেই। সুইসাইড নোটে নিজের ছেলের কথাও লিখেছেন তিনি। বলেছেন, ছেলেকে কোনও কাজ করতে দেননি। কাউকে বিশ্বাস করেননি। যে কাজ করেছেন, তিনি নিজেই করেছেন। যা ভুল হয়েছে, তাঁর হয়েছে। এর সঙ্গে কারও যোগ নেই। এসআইআর-র এনুমারেশম ফর্ম দেওয়া থেকে ফিল আপ করে জমা নেওয়া, ডিজিটাইজ করার সব কাজই করেছেন বিএলওরা। এবার শনিবার থেকে শুরু হয়েছে হিয়ারিং। দ্বিতীয় দিনেই আত্মহত্যার খবর এল। এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্যে পাঁচ বিএলও-র মৃত্যু হল।

কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন নদীয়ার চাপরা থানার বাঙালঝি এলাকার বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু তরফদার। সুইসাইড নোটে তিনিও লিখেছিলেন, বিএলও-র কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। সেটা পক্ষে নেওয়া সম্ভব নয়। এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফদার। তিনি আরও লিখেছেন, এই মৃত্যুর জন্য স্বামী ও মেয়ে কেউ দায়ী নয়।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে