চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুতো ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়ায়

courtesy google

নিজস্ব প্রতিনিধি : খুড়তুতো ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা বাঁকুড়ায়! আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন বিপুল পুলিশ বাহিনী। পুকুর সংস্কারকে ঘিরে গোলমালের সূত্রপাত বলে জানা যায়।রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার শাহানা রঘুনাথপুর গ্রামের দক্ষিণপাড়ায়।এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

জানা গিয়েছে দক্ষিণপাড়ায় পাঁচ শরিকের একটি পুকুর রয়েছে।সিদ্ধান্ত হয় পুকুরটি সংস্কার করার। রবিবার পুকুর সংস্কারের কাজ শুরুর কথা ছিল। কিন্তু কাজ শুরুর আগে বেঁকে বসেন ফরিদুর রহমান ভুঁইয়া নামে এক শরিক। এই ঘটনা নিয়ে প্রথমে ফরিদুরের সঙ্গে বচসা শুরু হয় তাঁরই তুতো ভাই হাসিবুর রহমান ভুঁইয়ার।প্রথমে শুরু হয় জোর বিতর্ক,এরপর হাতাহাতি। দুই তুতো ভাইয়ের মধ্যে ঝামেলা দেখে ছুটে আসেন স্থানীয়রা।

ফরিদের বিরুদ্ধে ভুক্তভোগী হাসিবুরের অভিযোগ তার দাদা প্রথমে এসে ঝামেলা পাকান।এরপর রেগে গিয়ে ফরিদুর নিজের দোকানে অবৈধ ভাবে মজুত করা পেট্রল নিয়ে এসে তার শরীরে ছিটিয়ে দেন। তিনি বারণ করলে শোনে না।যতক্ষণে স্থানীয়রা ছুটে আসে তার আগেই তার গায়ে আগুন জ্বালিয়ে দেয়। গুরুতর জখম হন তিনি।তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন।এরপরই হাসিবুরকে হাসপাতালে ভর্তি করা যায়।স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এক প্রত্যক্ষদর্শী জানান,‘পুকুর সংস্কারের ব্যাপারে পাঁচ শরিকেরই মত ছিল।কিন্তু ফরিদুর মতবদল করে সংস্কারে বাধা দেন।সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত।ফরিদুর নিজের দোকানের পেট্রল এনে খুড়তুতো ভাই হাসিবুরকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেন।এলাকার মানুষ রেগে গিয়ে ওঁর বাড়ি, দোকানে ভাঙচুর চালিয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য বিজেপির দুই প্রার্থী, গোষ্ঠীকোন্দল উঠল চরমে

মহিলা বিল পাশ করাতে না পেরে বিরোধীদের ওপরে দায় চাপালেন মোদি

শেষ রবিবাসরীয় প্রচারে মেগা ডুয়েল, দক্ষিণবঙ্গে ঝড় তুলবেন মোদি-মমতা-অভিষেক

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ