Neet পরীক্ষায় রাজ্যে প্রথম বাঁকুড়ার সৌম্যদীপ

স্বপ্ন ডাক্তার হওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট) পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম বাঁকুড়ার সৌম্যদীপ হালদার। সোমবার রাতে সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাঁকুড়ার সোনামুখীর শ্যামবাজারের ছাত্র সৌম্যদীপ হালদার রাজ্যে প্রথম এবং সারা ভারতে ১৯ তম স্থান অধিকার করেছে। এমন খবরে খুশির হাওয়া জেলা শিক্ষা মহলে।

নিটের ফল প্রকাশের পর থেকেই একের পর এক শুভেচ্ছাবার্তা ভেসে আসছে। পরিচিত এবং আত্মীয়স্বজনেরা বাড়িতে এসে আশীর্বাদ করে যাচ্ছেন। ছোট থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন সোনামুখীর সৌম্যদীপ হালদারের। বড়ো হয়ে সে কী হতে চায় জানতে চাওয়া হলে সপ্রতিভ সৌমদীপের জবাব, ‘ডাক্তার’। পরিবারেরও ইচ্ছা ছেলে চিকিৎসক হোক। অবশেষে সর্বভারতীয় পরীক্ষায় নজরকাড়া ফল দিয়ে তাক লাগালেন সৌম্যদীপ। নিট ইউজি রেজাল্টের ওপর ভিত্তি করেই ভারতে মেডিকেল কলেজগুলোতে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে ভর্তি হওয়া যায়। সেই সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন সৌম্যদীপ।

বাঁকুড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র সৌম্যদীপ ২০১৯ সালে মাধ্যমিক পাশ করেন। ৯৫ শতাংশ নম্বর পেয়ে ভর্তি হন বিজ্ঞান বিভাগে। দ্বাদশ পরীক্ষার ফলও তাক লাগানো। পেয়েছিলেন ৯৫.৬ শতাংশ নম্বর। এবার সর্বভারতীয় পরীক্ষায় তাঁর সাফল্যে সকলেই অভিভূত।

উল্লেখ করা যেতে পারে, চলতি বছর নিট পরীক্ষার ফল একটু দেরিতে প্রকাশিত হল। গত বছর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল ১৮ অক্টোবর।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6