চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

নিজস্ব প্রতিনিধি বরানগর: উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে বিজেপি কর্মীদের দাদাগিরি।তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটুক্তির প্রতিবাদ করায় গোবিন্দ আরি নামে এক সিভিক ভলেন্টিয়ারকে ব্যাপক মারধর করা হয়। ঘটনাটি ঘটে বরানগর পুরসভার(Baranagar Municipality) অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের নিকটে। হাসপাতালে হাত ভেঙে চিকিৎসাধীন জখম সিভিক ভলান্টিয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত সিভিক ভলান্টিয়ার(Civic Volenteer) তাঁর বন্ধুদের সঙ্গে যখন গল্প করছিলেন তখন আচমকাই বরানগরের বিজেপি নেতার ঘনিষ্ঠ কয়েকজন কর্মী তাঁদের সামনে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নামে কটুক্তি করতে থাকেন। সিভিক ভলান্টিয়ার গোবিন্দ প্রতিবাদ করলে তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।

গেরুয়া সমর্থকদের দাদাগিরিতে আক্রান্ত সিভিকের হাত ভেঙেছে । ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় যে সকল বিজেপি কর্মীরা যুক্ত তারা ঘটনার পর থেকে পলাতক। তাদের খুঁজছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।ওই আহত সিভিক ভলান্টিয়ারের জবানবন্দি তদন্তকারী অফিসাররা রেকর্ড করেছে।

ঘটনাস্থলে তার সঙ্গে আর যারা উপস্থিত ছিল তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা। যে বিজেপি কর্মীরা এই মারধরের ঘটনায় যুক্ত তাদের ছবি খুঁজছে পুলিশ। ঘটনাস্থলের আশে পাশে থাকা সিসিটিভির ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে।নতুন করে ওই এলাকায় যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য পুলিশি টহলদারি শুরু হয়েছে। এই ঘটনার পেছনে পুরনো কোন শত্রুতা আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

Published by:

Share Link:

More Releted News:

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ