বারাসতে রেলগেট ভেঙে চরম দুর্ভোগের সম্মুখীন নিত্যযাত্রীরা, তীব্র যানজট ১২ নম্বর জাতীয় সড়কে

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: সোমবার বিকেলে সপ্তাহের প্রথম দিনে চরম দুর্ভোগের সম্মুখীন বারাসত স্টেশন সংলগ্ন ১১ নম্বর রেলগেটের(11 No Rail Gate) লেভেল ক্রসিং পারাপার করা সাধারণ মানুষ। বিকেল চারটে নাগাদ একটি পিকআপ ভ্যান কলকাতার দিক থেকে বারাসতের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেল গেটে সজোরে ধাক্কা মারে। গেটটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ওই পিকআপ ভ্যান ও তার চালককে আটক করেছে। এই দুর্ঘটনা দরুন ১২ নম্বর জাতীয় সড়কের উপর দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশি তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ম্যানুয়ালি রেলগেট ব্যবহার করে শিয়ালদহ -বনগাঁ -হাসনাবাদ শাখার ট্রেন চলাচল করায় রেল দফতর। ভাঙ্গা গেট মেরামতি করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইঞ্জিনিয়াররা। বর্তমানে বারাসতগামী কোন ট্রেন বা শিয়ালদাগামী ট্রেনগুলি বারাসতের ইভিনিং কলেজ সংলগ্ন ১১ নম্বর রেলগেট পেরানোর সময় অস্থায়ী গেট ব্যবহার করছেন গেটম্যানরা। তবে খুব সাবধানতার সঙ্গে রেল চলাচল করানো হচ্ছে।

এদিকে এই রেল গেট ভেঙে যাওয়ার দরুন বারাসতের কলোনি মোড় থেকে ডাক বাংলো মোড় পর্যন্ত গাড়ি চলাচল করছে ধীর গতিতে। অতিরিক্ত পুলিশ কর্মীরা রাস্তায় নেমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু সপ্তাহের প্রথম দিন সোমবার যানবাহন চলাচলের সংখ্যা বেশি থাকায় বারবার থমকে যাচ্ছে গাড়ির গতি। এর দরুণ মধ্যমগ্রাম থেকে অর্থাৎ কলকাতার দিক থেকে বারাসতমুখী যানবাহনকে লেভেল ক্রসিং এর বদলে বেশিরভাগকে ঘুরপথে চাঁপাডালির মোড় হয়ে চলাচল করাচ্ছে পুলিশ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের