শিশু দিবসে বারাসত হাসপাতালের বড় প্রাপ্তি চিকিৎসকদের প্রচেষ্টায়

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: টানা ৭০ দিন যুদ্ধের পর শিশু দিবসে হাসি ফুটল বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মুখে। বারাসত মেডিকেল কলেজের(Barasat Hospital) একটা বড় সাফল্য সামনে এল। শিশু দিবসের দিন এক সদ্যজাত শিশুকে তার মায়ের হাতে তুলে দিলেন চিকিৎসকরা। মাত্র ২৭ সপ্তাহে ৮০০ গ্রামের সন্তানের জন্ম দেন আমডাঙার(Amdanga) সোনাডাঙ্গার বাসিন্দা রুবিনা খাতুন। সেই বাচ্চার জন্য যে যত্ন নেওয়ার প্রয়োজন তা সাধারণত বি সি রায় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেই সময় সে হাসপাতালে বেড না থাকায় বারাসত মেডিকেল কলেজ নিজেরাই উদ্যোগ নেয় এই শিশুকে সুস্থ করে তোলার।

দীর্ঘ ৭০ দিন ধরে তারা এই মেডিকেল কলেজের মধ্যেই ওই শিশুকে রেখে তাকে স্বয়ংক্রিয়ভাবে শ্বাস-প্রশ্বাসের সাপোর্ট দিয়ে,বড় করে তোলে। এর মধ্যে ওই বাচ্চার জন্ডিস শ্বাসকষ্ট নানা রকম সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলোর সমাধান করে বারাসত মেডিকেল কলেজ। বৃহস্পতিবার টানা ৭০ দিন পর নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পেরে খুশি গোটা পরিবার। সরকারি হাসপাতালে এরকম পরিকাঠামোর মধ্যে এই রকম একটা ৮০০ গ্রামের শিশুকে বড় করে তোলা বড় চ্যালেঞ্জ নিয়েছিল বারাসত হাসপাতাল। বিষয়টি রীতিমত পুনর্জন্ম দেওয়া। পরিবারের অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন।

কিন্তু হাল ছাড়েন নি হাসপাতালের সুপার সুব্রত মন্ডল(Super Subrata Mandal)। তার উদ্যোগেই এই সমস্ত চিকিৎসা পরিষেবা চলে গত ৭দিন ধরে। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার শিশু দিবসের দিন নিজের শিশুকে বাড়িতে নিয়ে যেতে পেরে খুশি গোটা পরিবার। জানা গিয়েছে ওই দম্পতির এর আগে দুটি সন্তান মারা গিয়েছিল। কিন্তু বারাসত হাসপাতালের ৭০ দিনের এই লড়াইয়ে তৃতীয় সন্তানকে নিয়ে হাসিমুখে হাসপাতাল থেকে বাড়ির পথে আমডাঙার ওই দম্পতি পরিবার। হাসপাতালে সুপার জানান শিশু দিবসের দিন যখন ওই বাচ্চাটিকে নিয়ে তার মা হাসিমুখে হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলেন সেই দৃশ্য দেখে তাদের এই ৭০দিনের লড়াইয়ের বড় জয় এবং প্রাপ্তি বলে শিশু দিবসে মনে করছেন।

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি