সরকারি দফতরে আইবুড়ো ভাতকাণ্ডে বিডিও’কে শোকজ জেলাশাসকের

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: সরকারি দফতরে আইবুড়ো, ভাত খাওয়ার ঘটনায় শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক(DM) কে রাধিকা আয়ার শোকজ করলেন বর্ধমানের এক নম্বর ব্লকের বিডিও (BDO)রজনীশকুমার যাদবকে। অতি দ্রুত তাকে এ বিষয়ে লিখিত বক্তব্য পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিডিও’ র আইবুড়ো ভাত খাওয়ার ছবি ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে। সেই ছবিতে দেখা যায় টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবারের নানা পদ। এলাহী আয়োজন একেবারে। খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তার পরেই সেই যুবকের কপালে ফুল-চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা, তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলিতা গুপ্ত।

মাথা ঝুঁকিয়ে তাঁকে প্রণামও করলেন ওই যুবক। পাশ থেকে বাজল শাঁখ। তার পরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, আইবুড়ো ভাতের আয়োজন চলছে। যিনি খেতে বসছেন, তিনিই পাত্র। এত অবধি সব ঠিকই ছিল। কিন্তু ভিডিও’য় দেখা গেছে, পিছনে হাসিমুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও।হবে নাই বা কেন। এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয়! এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতি অফিসে ।পাত্রও সাধারণ কেউ নন, তিনি বর্ধমান-১ ব্লকের বিডিও। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকলীতা গুপ্ত  এই ঘটনায় দোষের কিছু দেখছেন না। তিনি বলেন বিরোধীদের কোনও কাজ নেই তাই খই ভাঁজছেন। অযথা সমালোচনা করছেন।

অন্যদিকে, বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনার নিন্দা করে বলেন, দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে।এই বিষয়ে বর্ধমানের ১নম্বর ব্লক পঞ্চায়েত সমেতির বিডিও রজনীশ কুমার যাদব বলেন, কিছুদিন পরেই আমার বিয়ে। পঞ্চায়েত সমেতির সবাই আমাকে ভালোবাসে ।তাই ভালোবেসেই এসবের আয়োজন করেছিলো।আর ওটা পঞ্চায়েত সমেতির অফিসে হয়নি ওটা বাইরে হয়েছিলো ,বাইরে যে মিটিং হল আছে ওখানে হয়েছিলো।আর উনি আমার মায়ের বয়েসি। উনি আমাকে আশীর্বাদ করেছেন । সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রনাম করে আশীর্বাদটা নিয়েছি। তিনি আরও বলেন এটাতো আমাদের শিক্ষা কালচার ,যেটা আমরা ছোটবেলা থেকে দেখি এসেছি যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয়। এখানে কেন এত সমালোচনা হবে।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর