সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো যাত্রীদের সুবিধার্থে আগামিকাল সোমবার থেকে বেশি রাতে পরিষেবা শুরু হচ্ছে। পরীক্ষামূলকভাবে আপাতত এই পরিষেবা চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। লাভজনক হলে এই পরিষেবা সারাজীবনের জন্য চলবে বলে জানা গিয়েছে মেট্রো সূত্রে। আজ, রবিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর)
প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টায়। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ১৫ মিনিটে। তেমনই উল্টো দিকে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টাতে। শেষ মেট্রো থাকছে রাত ১০টা ৩ মিনিটে।

তবে ব্লু লাইনে ভেঙে ভেঙে চলবে মেট্রো। এবার থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুুমার) থেকেও আলাদাভাবে সকালে ও রাতে পরিষেবা মিলবে। সেই সময়সূচিও দেওয়া হয়েছে- ব্লু লাইন (মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ২৮ মিনিট

ব্লু লাইন (মহানায়ক উত্তমকুমার থেকে দমদম)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ৪৩ মিনিট

ব্লু লাইন (দমদম থেকে মহানায়ক উত্তমকুমার)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ৩০ মিনিট

ব্লু লাইন (দমদম থেকে শহিদ ক্ষুদিরাম)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ১৫ মিনিট

গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে পর্যন্তও সকালে মিলবে মেট্রো পরিষেবা। গ্রিন লাইনে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টায়, শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৩০ মিনিটে। গ্রিন লাইনে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৯ মিনিটে, শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

রবিবারের ক্ষেত্রে একটু নিয়মে বদল আনা হয়েছে। ছুটির দিনে অর্থাৎ রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম আবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। দমদম থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ৫ মিনিটে। বাড়ছে শেষ মেট্রোর সময়সীমাও। রবিবার গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান প্রথম মেট্রো সকাল ৯টা ২ মিনিটে। মেট্রোর সময়সূচিতে যেমন পরিবর্তন হচ্ছে তেমনই বাড়ছে রেকও। ব্লু লাইনে সোম থেকে শুক্রবার আগে ২৬০টি মেট্রো চলত। এবার মোট ২৭২টি মেট্রো চলবে। শনিবার ওই লাইনে চলত ২৪৬টি বেড়ে ২৫৮টি মেট্রো চলবে। রবিবার ১৫২টি মেট্রো চলত। সেটি বেড়ে হবে ১৫৮। গ্রিন লাইনে সোম থেকে শুক্রবার এবার ২২৮টির বদলে ২৩৬টি মেট্রো চলবে। শনিবার ২০৪টির জায়গায় বেড়ে চলবে ২১২টি। রবিবার তিনটি মেট্রো বাড়ছে। ১০৮টির বদলে ১১১টি করে মেট্রো চলবে। যাত্রীদের সুবিধার্থে এই পদক্ষেপ বলে মেট্রো সূত্রে খবর। তবে ওরেঞ্জ ও ইয়েলো লাইনে কোনও পরিষেবার পরিবর্তন বা সময়সূচিতে বদল হচ্ছে না।

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের