ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়লেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন বিভাগে সোনার পদক ছিনিয়ে নিলেন তিনি। আজ, রবিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে মহিলাদের ৪৫ কেজি ওজনের প্রতিযোগিতায় নেমেছিলেন তিনি। স্ন্যাচ বিভাগে প্রথমে ৮২ কেজি ওজন তুলতে বিফল হলেও পরে ৮৫ কেজি ওজন তোলেন তিনি। প্রতিযোগিতাটি ‘ক্লিন অ্যান্ড জার্ক’ পর্বের দিকে এগিয়ে যায়। তখনই বোঝা যাচ্ছিল ভারতের ঝুলিতে স্বর্ণপদক আসছে। আর করেও দেখালেন মীরাবাঈ চানু। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক, উভয় বিভাগেই শুরুর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরও মীরাবাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। তিনি স্ন্যাচ-এ ৮৫ কেজি ওজন তুলে নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েন এবং এরপর ‘ক্লিন অ্যান্ড জার্ক’-এ ১০৫ কেজি ওজন সফলভাবে তুলে এই ইভেন্টে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড স্থাপন করেন। ভারোত্তোলন বিভাগে সোনার পদক জয়ের জন্য দুটি ইভেন্ট মিলিয়ে মোট ১৯০ কেজি তুলেছেন মীরাবাঈ।

আরও পডুন: ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

কমনওয়েলথ গেমসে একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। ভারোত্তোলন আজ, রবিবার প্রথমে পদক ছিনিয়ে নেন ভারতের চানামবাম ঋষিকান্ত সিংহ। পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপোর পদক জিতেছেন তিনি। এই নিয়ে চলতি গ্লাসগো কমনওয়েলথ গেমসে দুটি পদক পেল ভারত। স্ন্যাচ বিভাগে তৃতীয় ও শেষ চেষ্টায় ১২১ কেজি ওজন সফলভাবে তুলে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়লেন চানামবাম ঋষিকান্ত সিংহ। এই লিফটের কিছু সময় পরেই তিনি মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসাদান-এর সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসেন। ফলে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে দুই প্রতিযোগীর মধ্যে সোনার পদকের জন্য লড়াই জমে ওঠে।

স্ন্যাচে রেকর্ড গড়লেও ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে সোনা হাতছাড়া হয় রিশিকান্তের। প্রথম প্রচেষ্টায় ১৪৩ কেজি সফলভাবে তুললেও শেষ চেষ্টায় ১৫১ কেজি তুলতে ব্যর্থ হন তিনি। ফলে স্ন্যাচে ১২১ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪৩ কেজি মিলিয়ে তাঁর মোট ওজন দাঁড়ায় ২৬৪ কেজি, যা তাঁকে রুপোর পদক এনে দেয়।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই