‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে খতম করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে বারুইপুরের সূর্যপুরে ঘটনার পুনর্নির্মাণ করতে প্রভাসকে নিয়ে গিয়েছিলেন সিটের সদস্যরা। পুলিশের দাবি, প্রভাস তখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পুলিশ আধিকারিকের থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয়। তাই আত্মরক্ষার্থে প্রভাসের উপর গুলি চালাতে বাধ্য হন সিটের সদস্যরা। সেই ঘটনায় বিজেপি সরকারের প্রশংসা করেছেন বারুইপুরের নির্যাতিতার বাবা-মা। বাংলার মহিলারা এই এনকাউন্টারের পক্ষেই কথা বলেছেন। কিন্তু কিছু বামপন্থী বুদ্ধজীবী ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিরূপ মন্তব্য করেছেন। এনকাউন্টারের বিরুদ্ধে কথা বলেছেন তাঁরা। এবার সেই সমস্ত বামপন্থী বুদ্ধিজীবীদের বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

আরও পডুন: তারাপীঠ মন্দিরে এবার ডিজিটাল লেনদেন, ২৪ ঘন্টার মধ্যে ব্যাঙ্কে জমা পড়বে অনুদান

আজ, বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘এরা সমাজবিরোধী। এই যে অপরাধ বেড়েছে সমাজে এর পিছনে কমিউনিস্টরা, বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের ইমেজ আর নাম ছাড়া কিছুই চায় না আর। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করেছে। আবার অপরাধী সাজা পেলে তার বিরুদ্ধেও আন্দোলন করতে রাস্তায় নেমেছে। তাই এদের নিয়ে কেউ ভাবে না। আমি মনে করি এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ছোড়া উচিত। ডিম অন্য কোথাও না ছুড়ে এদের মাথায় ভাঙুন। এদের বুঝিয়ে দিন। অপরাধী এবং অপরাধের পাশে দাঁড়ানো এইসব মানুষকে সমান ট্রিটমেন্ট দিন। আসলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি।’ একই সঙ্গে এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ ঘোষ। গতকাল, বুধবার হাজরায় দলীয় কর্মীকে থাপ্পড় মারার ঘটনা নিয়ে মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি পঞ্চায়েতমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘ওনার মাথাটা খারাপ হয়ে গিয়েছে। সবকটা তার কেটে গিয়েছে। ভোটে হারের ধাক্কা সামলাতেই পারছেন না। নিজের দলের কর্মীদেরই চড় মারছেন।’

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়