মর্মান্তিক দুর্ঘটনা বারুইপুরে, মৃত ২, আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ চিকিৎসাধীন ১

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার মধ্যরাতে বারুইপুর থানার অন্তর্গত সীতাকুণ্ড এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। গুরুতর আহত আরও ১ জন। শোকের ছায়া এলাকা জুড়ে। নিহতদের নাম নাজিম সর্দার (২০) ও কার্তিক মণ্ডল (৪৫)। আহত যুবকের নাম মইদুল, তাঁর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নাজিম তাঁর বন্ধু মইদুলকে সঙ্গে নিয়ে বাইকে করে ফুলতলা থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। একই সময়ে কার্তিক মণ্ডল সাইকেল চালিয়ে সীতাকুণ্ড থেকে ফুলতলার দিকে ফিরছিলেন। সীতাকুণ্ড এলাকার কাছে পৌঁছাতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। প্রথমে সেটি সজোরে ধাক্কা মারে কার্তিকের সাইকেলে, এরপর রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে আছড়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় নাজিম,মইদুল ও কার্তিক তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে নাজিম সর্দার ও কার্তিক মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। মইদুলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: রেজিস্ট্রি সেরে ফেরার পথেই চিরতরে বিচ্ছেদ! ভয়াবহ পথ দূর্ঘটনায় প্রাণ হারালেন হবু বর-কনে, আহত ২

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতদের পরিবারে কান্নার রোল ওঠে। কার্তিক মণ্ডলের আত্মীয় অভিষেক নস্কর জানান “ ও কাজ সেরে বাড়ি ফিরছিল। এমন ঘটনা যে ঘটবে ভাবতেই পারিনি।” রামনগর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু কাহার সর্দার বলেন, ”রাত প্রায় ১২ টা নাগাদ মোহনের চায়ের দোকানের সামনে দুর্ঘটনাটি ঘটে। এই জায়গায় প্রায়ই দুর্ঘটনা হয়। বাইক আর সাইকেলের মুখোমুখি ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে, একজন গুরুতর আহত।” পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আচমকা এই দুর্ঘটনায় গোটা এলাকা আজ শোকে স্টিন্ড।

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার