বারুইপুর প্রধান ডাকঘরে বন্ধ আধার কার্ডের কাজ, কবে মিলবে সুরাহা?

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার অন্যতম ব্যস্ত শহর বারুইপুর। প্রতিদিন আশপাশের বিস্তীর্ণ এলাকা থেকে শত শত মানুষ নানা সরকারি কাজে ভিড় করেন বারুইপুর শহরের সাব ডিভিশন প্রধান ডাকঘরে। আধার কার্ড আপডেট, সংশোধন কিংবা নতুন তথ্য সংযোজন-সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরিষেবার জন্য দীর্ঘদিন ধরেই এই ডাকঘরের উপর নির্ভর করে এলাকার মানুষ। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে গেল আধার সংক্রান্ত সমস্ত কাজ, যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নাগরিকরা।

ডাকঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান ডাকঘরের সামনে একটি পোস্টার সাঁটিয়ে জানানো হয়েছে, তীব্র কর্মী সংকটের কারণেই সাময়িকভাবে আধার কার্ড সংক্রান্ত সব পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে বারুইপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সংক্ষেপে জানান, পোস্টারে যা লেখা রয়েছে, সেটাই বর্তমান পরিস্থিতি-এর বেশি কিছু বলার নেই। তাঁর এই মন্তব্যে পরিষেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে অনিশ্চয়তাই আরও বেড়েছে।

আরও পড়ুন: কলকাতাতেই বাদ প্রায় ৬ লক্ষ নাম, ভবানীপুরে মোট কত ভোটার বাদ? উলোটপুরান বালিগঞ্জে

শুধু ডাকঘরই নয়, একই সমস্যায় জর্জরিত বারুইপুর এলাকার একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বিএসএনএলের টেলিফোন কেন্দ্রও। কোথাও কর্মীর অভাব, কোথাও আবার কম্পিউটার সিস্টেমে প্রয়োজনীয় লিংক না থাকায় আধার পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে বহু মানুষকে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন দূরদূরান্ত থেকে আসা নাগরিকরা। সুন্দরবনের মৈপীঠ, কুলতলি-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা আধার সংক্রান্ত কাজের জন্য বারুইপুর প্রধান ডাকঘরের উপর নির্ভরশীল। অনেকেই নির্দিষ্ট তারিখ নিয়ে এসে জানতে পারছেন, ৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব কাজ বন্ধ। তাঁদের বলা হচ্ছে, এক থেকে দুই মাস পরে আবার আসতে। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত কর্মী নিয়োগ ও প্রযুক্তিগত সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা স্থানীয়দের।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ