কলকাতাতেই বাদ প্রায় ৬ লক্ষ নাম, ভবানীপুরে মোট কত ভোটার বাদ? উলোটপুরান বালিগঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতাতেই বাদ ৬ লক্ষের বেশি নাম। উল্লেখযোগ্যভাবে ভবানীপুর বিধানসভা থেকে বাদ ২৩২৭ জনের নাম। এখানে মোট ভোটার ছিল ২ লক্ষ ৬২ হাজার ৭২জন। খসড়া তালিকা বাদ গিয়েছিল ৪৪ হাজার ৭৭০ জন। খসড়া তালিকায় নাম বেরিয়েছিল ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জনের। শুনানির পর সেখানে নাম বাদ গিয়েছে ২৩২৪ জনের। মোট বাদ পড়েছে ৪৭,০৯৪ জনের নাম। বালিগঞ্জ বিধানসভায় নাম ৬৭৯ জনের।

জানা গিয়েছে, শনিবার তালিকা প্রকাশ হওয়ার পরেই দেখা গিয়েছে বিপুল নাম বাদ গিয়েছে কলকাতা থেকে। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রায় ৬ লক্ষ বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। তারমধ্যে উত্তর কলকাতাতেই বাদের তালিকাতে রয়েছে ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম। দক্ষিণ কলকাতাতেও বাদ গিয়েছে ২ লক্ষ ১৯ হাজার ভোটারের নাম। এই বিধানসভা কেন্দ্রে ৭৪ নম্বর ওয়ার্ডের এক মহিলার নাম গিয়েছে। বেঁচে থেকেও তিনি ভোটার তালিকাতে মৃত। গোপালনগরে তালিকা দেখতে এসে দেখছেন তাঁর নাম নেই। এইদিকে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে নাম।

অন্যদিকে, নজরকাড়া বিষয় দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভায়। এই বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম যোগ হয়েছে। এখানে ২ লক্ষ ৫৫ হাজার ১৯০ ভোটার ছিল। খসড়া তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে নাম রয়েছে   ১ লক্ষ ৯০ হাজার ২৫ জন ভোটারের। শুনানির পরে বালিগঞ্জ বিধানসভায় রয়েছে ভোটার ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জন। গোটা রাজ্যে এটি ব্যতিক্রমী ছবি। 

২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে SIR এর কাজ। ২৮ ফেব্রুয়ারিতে এসে নাম বের হচ্ছে। চার মাস ধরে চলেছে কাজ। ১৬ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সাওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার মাসের উত্তাপ জারি ভোটের বাংলায়। বিভিন্ন জেলা থেকে তালিকা প্রকাশিত হচ্ছে। ভবানীপুর থেকে বিপুল নাম বাদ নিয়ে প্রশ্ন উঠছে। 

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস