বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির মাঝেই এল বড় মোড়। গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি তদন্তের প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান, শুধুমাত্র সন্দেহের বশে এক নিরপরাধ যুবককে প্রাণ হারাতে হয়েছে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

তিনি বলেন, শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে এক নির্দোষ যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। ইন্দ্রজিৎ মণ্ডল নামে ওই যুবককে পিটিয়ে মারার ঘটনায় যারা যুক্ত, তাদের নাম খুনের মামলায় যুক্ত করা হবে৷ তাঁর স্পষ্ট বার্তা, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই এবং এই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিন নির্যাতিতার পরিবারের পাশাপাশি নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  ‘অবিবাহিত একটা বাচ্চা ছেলে, তাঁকে পিটিয়ে মেরে ফেলল৷ যারা মেরেছে তাদেরকেও খুনের মামলায় যুক্ত করতে বলেছি৷ যারা যারা গুন্ডামি করেছে সারাদিন ধরে, ২০০-র বেশি লোককে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য ও উসকানিমূলক প্রচার চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়িয়েছে বা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশ ভ্যান ভাঙচুর, রেললাইন ভাঙচুর-সহ সমস্ত নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, এই অশান্তির নেপথ্যে কিছু রাজনৈতিক ও দেশবিরোধী শক্তিরও মদত থাকতে পারে।

আরও পড়ুন: জঙ্গিপুর পুরসভায় চেয়ার বাঁচাতে মরিয়া পুরপ্রধান, অনাস্থা প্রস্তাব ১১ কাউন্সিলরের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ইন্দ্রজিৎ মণ্ডল নিজের বাড়িতেই ছিলেন। নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর উত্তেজিত জনতা তাঁর বাড়িতে গিয়ে টেনে হিঁচড়ে বাইরে বের করে বেধড়ক মারধর করে। পড়ে গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তদন্তে পুলিশের দাবি, নাবালিকা নির্যাতনের মূল অভিযুক্ত চারজন প্রায়ই ইন্দ্রজিতের অটো ব্যবহার করত। সেই সূত্র ধরেই জনতার একাংশ ভুলবশত তাঁকে অভিযুক্ত বলে মনে করে। সেই ভুল ধারণার জেরেই প্রাণ হারাতে হয় বছর তিরিশের ওই যুবককে। বারুইপুরে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গিয়েও আহত পুলিশকর্মীদের খোঁজ নেন। গণবিক্ষোভ চলাকালীন হামলায় আহত তিন পুলিশ সদস্যের শারীরিক অবস্থার খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়