বাসন্তী বোমা বিস্ফোরণে মৃত্যু আহতের

বাসন্তীতে বোমা বিস্ফোরণের ৬ ঘন্টা পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া ফারুক সর্দারের মৃত্যু হল হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসন্তীতে বোমা বিস্ফোরণের ৬ ঘন্টা পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া ফারুক সর্দারের মৃত্যু হল হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ফারুক সর্দারের। বোমা বিস্ফোরণের(Basanti Bomb Blast) পর ঝলসে গিয়েছিল তাঁর হাত-মুখ।

মঙ্গলবার বোমা বিস্ফোরণের পর প্রাণে বাঁচতে জ্বলন্ত বাড়ি থেকে কোনওক্রমে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ফারুক। শরীরে আঘাতের জেরে বেশি দূর এগোতে পারেননি। স্থানীয় একটি ধান ক্ষেতের মধ্যেই পড়েছিলেন টানা ৬ ঘণ্টা। গ্রামবাসীরা দেখতে পান ধান ক্ষেতে কেউ পড়ে রয়েছে। এরপর কাছে গিয়ে তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবারের সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে একটি বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণ(Bomb Blast) হয়। বিস্ফোরণের জেরে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির চাল। বাসন্তী থানা এলাকার(Basanti) ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামিউদ্দিন সর্দার ও মফিজউদ্দিন সর্দারের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় বাড়ির দেওয়াল। পুলিশ ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে কেউ এই বিস্ফোরণের জেরে কেউ আহত হয়েছে কি না তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেই সময় কেউ আহত বা নিহত হয়েছেন এমন কাউকে পাওয়া যায়নি। ঘটনার ৬ ঘন্টা পরে অবশেষে গ্রামবাসীদের নজরে আসে বোমা বিস্ফোরণের জেরে পুড়ে যাওয়া এক ব্যক্তি। ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় আহত ফারুক সর্দারকে। গোঙাতে গোঙাতে উপুড় হয়ে পড়ে ছিলেন ক্ষেতের মধ্যে। অবশেষে চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হল তাঁর।

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি