মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইচ্ছামতী নদীর পাড়ে শতাব্দী প্রাচীন শ্মশান নব রূপে পেল বসিরহাটবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: ইচ্ছামতী নদীর পারে শতাব্দী প্রাচীন শ্মশান নব রূপে সেজে উঠেছে ।বৈদ্যুতিকরণের দাবি তুললেন সাতটি অঞ্চলেে ৫০ হাজার মানুষ।১৯৭১ সালের আগে দুই বাংলার শবদেহ শেষকৃত্য সম্পন্ন করতে একমাত্র শ্মশান ছিল বসিরহাট মহাকুমার সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত- বাংলাদেশ সীমান্ত লাগোয়া হরিহরপুর সোলাদানা শ্মশান ঘাট(Soladana Burning Ghat)। প্রাচীনতম শ্মশান ইচ্ছামতী নদীর(Ichamoti River) পাড়ে যত্রতত্র শবদেহ দাহ করা হতো।রৌদ্র বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচে শেষকৃত্য সম্পন্ন করতে হতো। এক দিকে পরিবেশ ক্ষতিগ্রস্ত হতো আর মানুষ জীবনের শেষ কৃত্য কাজটুকু সুস্থ স্বাভাবিকভাবে করতে পারত না।

সেখানে মানুষের শেষকৃত্য শান্তিপূর্ণভাবে যাতে করতে পারে তার জন্য বারবার দাবি উঠেছিল। একটি নব রূপে পাকা শ্মশানঘাট তৈরি হোক।আর সেই দাবি মেনে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, খাদ্য কর্মদক্ষ শাহানুর মন্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায়, সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তফা গাজীর উদ্যোগে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে পাকা শ্মশান পেল বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। দাবি উঠল বৈদ্যুতিক চুল্লির।

১৯৭১ সালের দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশে ইচ্ছামতী নদীর কাঁটাতারের বেড়ায় জালে আজ সম্পূর্ণরূপে এই শ্মশানঘাট মানুষের মনে কোটায় প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি বহন করে। তাই তারা বলছেন বহু ইতিহাস স্মৃতি বিজড়িত এই শ্মশান প্রাচীন সংস্কৃত বহন করে। তাই তারা এটাকে আরো বেশি করে উন্নয়ন ও বৈদ্যুতিকরণ চুল্লি চাইছেন। ভবিষ্যতে এই শ্মশান ঘাটে যাতে বৈদ্যুতিক চুল্লি চালু হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের