চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইছামতি নদী তীরের জরাজীর্ণ মন্দির সংস্কারে এগিয়ে এলেন তৃণমূল প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: বসিরহাট মহকুমার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে ইছামতি নদীর ধারে অবস্থিত প্রায় ১১১ বছরের পুরনো রাম-সীতা মন্দির বর্তমানে ভগ্নদশায় দাঁড়িয়ে রয়েছে। পুরনো ফেরিঘাট সংলগ্ন এই ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনাটি দীর্ঘদিন ধরে অবহেলিত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। শুধু রাম-সীতা মন্দিরই নয়, একই প্রাঙ্গণে অবস্থিত শিব ও মা কালী মন্দিরগুলিও জীর্ণ অবস্থায় রয়েছে।

এই প্রেক্ষাপটে বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুজিত মিত্র মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর দাবি, বহুদিন ধরেই স্থানীয় মানুষ মন্দির সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, ধর্মের নাম করে রাজনীতি করা হলেও বাস্তবে ধর্মীয় স্থাপনার উন্নয়নে উদাসীনতা দেখা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁদের মতে, ইছামতির পাড়ে এই মন্দির শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। সাদা পাথরের তৈরি রাম-সীতার মূর্তি বহু বছর ধরে এখানে পূজিত হয়ে আসছে, অথচ মন্দিরের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।

আরও পড়ুন: প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

সুজিত মিত্র জানান, ইতিমধ্যেই ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে সংস্কারের জন্য প্রয়োজনীয় সবরকম সহায়তা করা হবে। তাঁর কথায়, “বাংলা সম্প্রীতির জায়গা। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। তাই সব ধর্মীয় স্থান সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তবে স্থানীয়দের আশা, রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে দ্রুত মন্দির সংস্কারের কাজ শুরু হবে এবং ঐতিহ্য ফিরে পাবে ইছামতির পাড়ের এই প্রাচীন তীর্থস্থান।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

‘‌বিজেপিকে বাংলা থেকে আর দেশ থেকে বিদায় করব’‌, তারকেশ্বরে রণহুঙ্কার মমতার

‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ করব’, তারকেশ্বর থেকে তোপ মমতার

তৃণমূলকে পরাজিত করতে ৮ কোটির ডিল!‌ অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি

ভোটের আগে শেষ রবিবার, পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় ভোটপ্রচারে সুজিত বসু

চকবাজারে মাছের ডিম কিনে জনসংযোগ দেবাংশুর, ভোটের আগে জমজমাট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ