বসিরহাটে এক বুথ থেকেই ‘উধাও’ ৫০৮ জনের নাম, ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বাড়ছে। কোথাও কোথাও বহু মানুষের নাম বাদ পড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি ঘাটালের পর এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকায় একই ধরনের ঘটনা সামনে এসেছে, যা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে।

বসিরহাট ২ নম্বর ব্লকের বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বরূপনগর গ্রামের ১১ নম্বর বুথে হঠাৎ করে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। জানা গিয়েছে, ওই বুথে মোট ভোটার সংখ্যা ছিল ১১৯৩ জন। কিন্তু নতুন করে প্রকাশিত তালিকায় দেখা যায়, তার মধ্যে ৫০৮ জনের নামই নেই। অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারই তালিকা থেকে বাদ পড়েছেন, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুন: অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে হল?‌

এই ঘটনা সামনে আসতেই গ্রামবাসীরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। তাঁদের দাবি, বারবার বিএলও, ইআরও এবং এইআরও-র কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে স্পষ্ট কোনও উত্তর না মেলায় ক্ষোভ আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত শনিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা স্বরূপনগর-নগরকচুয়া রাস্তায় অবরোধে বসেন। কয়েকশো মানুষ এই বিক্ষোভে অংশ নেন এবং নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে এত সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা আরও দাবি করেন, শুধু সাধারণ মানুষই নন, এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, দ্রুত সমস্ত বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্ত না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এই অবরোধের ফলে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।

বুড়ো বয়সে ভেল্কি রজনীকান্তের, মুক্তির ১২ দিনের মাথায় ৭৩০ কোটি আয় করল ‘JAILER 2’

‘RG KAR-কাণ্ডে অপরাধীদেরও এনকাউন্টার চাই’, গাইঘাটার প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়া রত্নার

‘অদ্ভুত স্বাদ, না খেলে বোঝা অসম্ভব’, ডাবের জল দিয়ে চা বানিয়ে তাক লাগালেন কাটোয়ার সুকান্ত

মুখে গোলাপ, হাতে বন্দুক, মঙ্গল সকালেই নতুন লুকে ধরা দিলেন শাহরুখ

অল্প উপকরণেই জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন চিংড়ি বাটি চচ্চড়ি

বন্ধুর সাফল্যে গর্বিত বিরাট, কী লিখলেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে?

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

ইজরায়েলে ১০ দিন ধরে নিখোঁজ কর্ণাটকের যুবক, সাহায্য চেয়ে দূতাবাসে দ্বারস্থ পরিবার

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে মঙ্গল সন্ধ্যা থেকেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘সত্যম শিবম সুন্দরম’, SIR নিয়ে সুপ্রিম শুনানির পূর্বে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাহুলের

‘মানুষের বিশ্বাস ফেরাতে পুলিশকে কঠিন পদক্ষেপ করতে হবে’, গাইঘাটা কাণ্ডে বার্তা দিলীপের